Saturday, March 14, 2026

বৈঠক ছেড়ে ছবি তুলতে ছুটলেন কল্যাণ! AIFF সভাপতিকে তোপ প্রাক্তন কোচ থেকে সম্পাদকের

Date:

Share post:

ক্ষমতার অপব্যবহার কীভাবে করতে হয় কল্যাণ চৌবের ফোনের উদাহরণ দিয়ে তৃণমূলের প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ সেটা মঙ্গলবারই প্রমাণ করে দিয়েছিলেন। এবার একে একে তাঁর অপদার্থতা নিয়ে সরব ভারতীয় ফুটবল দলের সদ্য প্রাক্তন কোচ থেকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া এআইএফএফ-এর প্রাক্তন সম্পাদক।

ভারতীয় ফুটবল দলের দীর্ঘদিনের কোচ ইগর স্টিমাচ দলের দায়িত্ব ছাড়ার পরে এআইএফএফ সম্পর্কে বিষ্ফোরক দাবি করেন। তাঁর দাবি, সংস্থার দায়িত্বপ্রাপ্তরা জানেন না কীভাবে একটি ফুটবলের সংগঠন চালাতে হয়। এই প্রসঙ্গে তিনি উল্লেখ করেন এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবের প্রসঙ্গ। তিনি উল্লেখ করেন, একই হোটেলে তিনদিন একসঙ্গে কাটিয়ে ছিলেন তাঁর সঙ্গে কল্যাণ চৌবে। কিন্তু একদিনও তাঁর সঙ্গে কোনও কথা বলেননি এআইএফএফ সভাপতি। বদলে তিনি আর্সেনালের কোচ আর্সেন ওয়েঙ্গারের সঙ্গে ছবি তুলতে ব্যস্ত ছিলেন।

রাজনৈতিক সচেতন ক্রোয়েশিয়ান কোচের দাবি, যেভাবে কেন্দ্রের সরকার বরাদ্দ ৮৫ শতাংশ কমিয়ে দিয়েছিল তাতে দেশের ফুটবলের প্রভূত ক্ষতি। কিন্তু কেন্দ্রের ক্ষমতাসীন দলের সঙ্গে যুক্ত থাকা সত্ত্বেও তিনি এনিয়ে কোনও পদক্ষেপ নেননি। যার ফল ভুগতে হয়েছে ভারতীয় ফুটবলকে।

তবে শুধু প্রাক্তন কোচই নন, ক্ষোভ উগরে দিয়েছেন প্রাক্তন এআইএফএফ সম্পাদক শাজি প্রভাকরণ। স্টিমাচের চুক্তির নবীকরণ নিয়ে সংঘাতে শাজিকে পদ থেকে সরিয়ে দেয় এআইএফএফ। সেই চুক্তি নিয়ে মুখ খুলেছেন শাজি। তাঁর দাবি, সভাপতি কল্যাণের সঙ্গে আলোচনা করে, চুক্তির ধারা বদলে তবে কোচ পদে ইগর স্টিমাচের সঙ্গে চুক্তি নবীকরণ করা হয়েছিল। কল্যাণ অবশ্য এই দাবি সম্পূর্ণ উড়িয়ে দাবি করেছেন তিনি চুক্তির সাক্ষরের সময় চিন সফরে ছিলেন। তাঁর এই দাবিকে শাজি ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে দাবি করেছেন।

spot_img

Related articles

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...