Wednesday, May 13, 2026

বিচ্ছেদের জল্পনার মাঝে ফের ইঙ্গিতপূর্ণ পোস্ট হার্দিকের স্ত্রী নাতাশার, কী বললেন তিনি?

Date:

Share post:

২০২৪ আইপিএল থেকেই শিরোনামে হার্দিক পান্ডিয়া এবং তাঁর স্ত্রী নাতাশা স্ট্যাঙ্কোভিচের সম্পর্ক। জল্পনা ছড়ায় তাদের বিবাহ বিচ্ছেদ নিয়ে। যদিও এই নিয়ে কিছু মুখ খোলেননি হার্দিক-নাতাশা কেউই। তবে বেশ কিছুদিন ধরে নিজের সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন নাতাশা। যা থেকে আরও উস্কে যাচ্ছে বিচ্ছেদের জল্পনা।

নিজের সোশ্যাল মিডিয়ায় হার্দিকের স্ত্রী একটি ভিডিও পোস্ট করে বলেন, “ কফি খেতে খেতে একটা কথা মাথায় এল। কত তাড়াতাড়ি আমরা কারও বিষয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলি। আমরা শান্ত হয়ে ভাবি না। ভাল করে পর্যালোচনা করি না। সরাসরি সিদ্ধান্ত নিয়ে ফেলি। আমরা দেখি না কী হয়েছে। কোনও ঘটনার নেপথ্যে কী কারণ রয়েছে। কী পরিস্থিতিতে কোনও ঘটনা ঘটছে। তাই সিদ্ধান্ত না নিয়ে পর্যবেক্ষণ করুন। ধৈর্য ধরুন।“ আর এই পোস্টের পরই নেটিজেনরা মনে করছেন হার্দিক আর তার বৈবাহিক সম্পর্ক নিয়েই পোস্ট করেছেন নাতাশা। মনে করা হচ্ছে, হার্দিকের উদ্দেশেই এই কথা বলেছেন তিনি। যদিও হার্দিকের নাম সরাসরি নাতাশা নেননি।

বেশ কয়েকদিন আগে নাতাশা ভিডিও পোস্ট করে বলেছিলেন, “ তোমাকে আরও একবার ছোট্ট একটা কথা মনে করিয়ে দিতে চাই। ঈশ্বর লোহিত সাগর সরাতে পারেননি। তিনি সেটাকে দু’ভাগে ভাগ করে দিয়েছিলেন। তার অর্থ, তিনি তোমার জীবনের কোনও সমস্যা সরিয়ে দেবেন না। সেই সমস্যার মধ্যে দিয়ে বেরিয়ে আসার পথ তৈরি করে দেবেন।“

আরও পড়ুন- কোপা কাপের ফাইনালে কলম্বিয়া, উরুগুয়েকে সেমিফাইনালে হারাল ১-০ গোলে


Related articles

সিবিএসই দ্বাদশ শ্রেণির ফলপ্রকাশ, পাশের হার কমল ৩.১৯ %

প্রকাশিত হল সিবিএসই-র দ্বাদশ শ্রেণির ফল(CBSE Result 2026)। এবছর পাশের হার অনেকটাই কমেছে। চলতি বছর পাশের হার ৮৫.২০...

ভবানীপুরের বিধায়ক হিসেবেই শপথ শুভেন্দুর, নন্দীগ্রামেও সমান উন্নয়নের প্রতিশ্রুতি

ইঙ্গিত দিয়েছিলেন আগেই। সেই মতোই বুধবার নন্দীগ্রাম বিধানসভা আসন ছেড়ে বানীপুর কেন্দ্রের বিধায়ক হিসেবেই শপথ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু...

তিলজলাকাণ্ডে গ্রেফতার কারখানার মালিক ও ম্যানেজার

তিলজলা অগ্নিকাণ্ডে (Kolkata Factory Fire) গ্রেফতার কারখানার মালিক জাফর নিশাদ ও ম্যানেজার! মঙ্গলবার দুপুরে তপসিয়ার এক চামড়ার কারখানায়...

প্রার্থনা সংগীতে গাইতে হবে বন্দেমাতরম, স্কুলগুলিকে নির্দেশ শিক্ষা দফতরের 

জাতীয় সংগীত জনগনমণ-র পাশাপাশি স্কুলে প্রার্থনার সময় গাইতে হবে বন্দেমাতরমও (Vandemataram Song), রাজ্যের সব সরকারি স্কুলে নির্দেশিকা পাঠালো...