Thursday, May 14, 2026

থাকছে বিশেষ চমক! রথযাত্রার পুণ্যলগ্নে ত্রিধারায় খুঁটি পুজো সেরে আশ্বাস দেবাশিস কুমারের

Date:

Share post:

প্রতিবছরের মতো এবছরেও উল্টো রথের শুভ দিনে খুঁটি পুজো (Khuti Pujo) হয়ে গেল কলকাতার অন্যতম শ্রেষ্ঠ দুর্গাপুজো হিসাবে সমাদৃত ত্রিধারা সম্মিলনীর (Tridhara Sammilani)। অর্থাৎ এক কথায় বলতে গেলে উল্টো রথের পুণ্য তিথিতেই শুরু হয়ে গেল ত্রিধারার পুজো প্রস্তুতি। ত্রিধারার পুজোর মূল উদ্যোক্তা রাসবিহারী কেন্দ্রের বিধায়ক তথা কলকাতা পুর সংস্থার মেয়র পরিষদ দেবাশিস কুমার (Debashis Kumar)নিজে হাতেই এদিন সমস্ত আচার আচরণ নিষ্ঠাভরে পালন করেন। তবে শুধু দেবাশিস কুমারই নন এদিন উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, মণীশ গুপ্ত, মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, হুগলির তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়, অভিনেত্রী দেবলীনা কুমার, অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়-সহ বিশিষ্টরা।

রীতিমতো ঢাক ঢোল পিটিয়ে এদিন পালিত হয় ত্রিধারার খুঁটি পুজো। খুঁটি পুজো শেষে দেবাশিস কুমার জানান, প্রত্যেকবারের মতো এবারও তাঁদের পুজোয় অন্যরকম চমক থাকবে। সারা বছর ধরে মানুষ তাঁদের পুজোর দিকে তাকিয়ে অপেক্ষা করেন। সেই আশা মাথায় রেখেই এবারের পরিকল্পনা হয়েছে। ঠিক সময়ে সবকিছু প্রকাশ্যে আসবে।

এছাড়া আগামী সেপ্টেম্বর মাসেই শারদ সংখ্যা প্রকাশিত হবে। তারপরই সবকিছু জানা যাবে বলে জানান ত্রিধারা সম্মিলনীর পুজোর মূল উদ্যোক্তা দেবাশিস কুমার।


Related articles

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...