Sunday, March 1, 2026

নিয়ম মেনে উল্টোরথের আগেই গুপ্তিপাড়ায় ভাণ্ডার লুঠ

Date:

Share post:

রথকে ঘিরে নানান নিয়ম চালু রয়েছে বিভিন্ন জায়গায়। একেক জায়গার একেক বিশেষত্ব রয়েছে। তেমনই গুপ্তিপাড়ার ২৮৫ বছরের প্রাচীন রথের বৈশিষ্ট্য ভান্ডার লুঠ। রথের দিন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা রথে চেপে গুপ্তিপাড়া বড়বাজারে মাসির বাড়ি এসে পৌছায়। সেই সময় উলটো রথের আগে ভান্ডার লুঠ রীতি পালন করা হয়। এই রীতি অনুযায়ী, প্রভুর কাছে ভালোমন্দ খাবার একটি ঘরে রেখে দিয়ে দরজা আটকে দাঁড়িয়ে থাকে লেঠেলরা। সেই দরজা আবার জোর করে খুলে ঐ উপাধেয় জগন্নাথের প্রসাদ লুঠ করে বের হয়ে যায় লেঠেলের দল। এরপর সেই প্রসাদ ভক্তদের বিলি করা হয়। এই প্রথা বহুদিন থেকে চলে আসছে।ভান্ডার লুঠ সম্পর্কে কথিত আছে এখানের জমিদার পরিবার এই রথের উৎসবে লেঠেল খুঁজতে এই বুদ্ধি খাটিয়েছিলেন। তিনি পরীক্ষা করে দেখতেন, কোন লেঠেলের গায়ে অপরিসীম শক্তি আছে। যে এই পরীক্ষায় উত্তীর্ণ হতো তাকেই জমিদার লেঠেল হিসাবে নিয়োগ করতেন।

আরও পড়ুন- করোনা-আক্রান্ত অমিত মিত্র, ভর্তি হাসপাতালে

 

spot_img

Related articles

ট্রামের নস্টালজিয়া নিয়ে আবার দর্শকের সামনে ‘দ্য লাস্ট ট্রাম’ 

প্রায় এক দশক আগে মুক্তি পেয়েছিল একটি ছোট ছবি—'দ্য লাস্ট ট্রাম'। এই ছবির হাত ধরেই পরিচালনায় প্রথম পা...

খামেনেইয়ের মৃত্যুর বদলা, মধ্যপ্রাচ্যের ২৭ মার্কিন সেনাঘাঁটিতে হামলা ইরানের! 

রবিবাসরীয় সকালে আরও তীব্র হচ্ছে মধ্যাপ্রাচ্যের বারুদের গন্ধ। আয়াতোল্লা আলি খামেনেইয়ের (Seyed Ali Hosseini Khamenei) মৃত্যুর বদলা নেওয়ার...

মার্চের প্রথম দিনে দেশজুড়ে বাড়লো গ্যাসের দাম! 

বছরের তৃতীয় মাসের পয়লা তারিখে বাড়লো বাণিজ্যিক গ্যাসের দাম (commercial gas cylinder price)। রবিবার থেকেই বর্ধিত দাম কার্যকর...

দেশজুড়ে অনুরাগীদের বিয়ের মিষ্টি পাঠাচ্ছেন বিজয়- রশ্মিকা, তালিকায় নেই বাংলার নাম!

দক্ষিণ ভারতীয় রীতি মেনে উদয়পুরে আরাবল্লী পর্বতের উপর বিলাসবহুল রিসোর্টে বিয়ে করেছেন বিজয় দেবেরকোণ্ডা ও রশ্মিকা মন্ধানা (Vijay...