Tuesday, February 24, 2026

রোম্যান্টিক মিউজিক ভিডিয়োয় তৃণমূল যুবনেত্রী রাজন্যা! টলিউডেও কাজের অফার

Date:

Share post:

রাজনীতি ছেড়ে এবার কি বিনোদন জগতে নিজের ক্যারিয়ের গড়তে চলেছেন তৃণমূল যুবনেত্রী রাজন্যা হালদার (Rajanya Haldar)?এই প্রশ্নেরই উত্তর খুঁজছে স্যোশাল মিডিয়া। কারণ এই মুহূর্তে অভিনেতা সায়ক চক্রবর্তীর (Sayak Chakraborty) সঙ্গেই রোম্যান্টিক গানের ভিডিওতে কাজ করতে চলেছেন রাজন্যা। বর্ষার মরসুমে প্রেমের আবহে নিজেকে নিয়ে ব্যস্ত তৃণমূলের এই তরুণ তুর্কি। তার উপর আবার নতুন বাংলা ছবির অফার পেয়েছেন। তাহলে কি রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নিতে চাইছেন রাজন্যা? মিষ্টি হেসে যুবনেত্রীর উত্তর,”দু’দিকে সমান তালে কাজ করার পরিকল্পনা রয়েছে। তবে গল্প ভাল হলে তবেই অভিনয় করব। মোদ্দা কথা, মানুষের কাছে পৌঁছে যেতে হবে। সেটা রাজনীতির মাধ্যমেই হোক বা বিনোদনের মাধ্যমে।”

শোনা যাচ্ছে, রাজন্যা যে মিউজিক ভিডিওতে কাজ করছেন সেখানে গান গেয়েছেন বর্ণালী মুখোপাধ্যায়। মিউজ়িক ভিডিয়োর পরিচালনায় পূবালী মিত্র এবং অর্ঘ্যজিৎ দত্ত। রাজন্যার বিপরীতে সায়ক বেজায় খুশি। বলছেন, “অভিনেত্রী হিসাবে ও ভীষণ মজার।” রাজন্যা নাকি টলিউড থেকেও কাজের অফার পেয়েছেন? তা কোন নায়কের সঙ্গে কাজ করতে চলেছেন তিনি? লাজুক হেসে রাজন্যা জানান, কৌশিক গঙ্গোপাধ্যায় এবং রাজ চক্রবর্তীর সঙ্গে কাজ করতে চান। অভিনেত্রী সুচিত্রা সেন তাঁর অনুপ্রেরণা। তাঁর অভিনয় দেখে বার বার মুগ্ধ হন এই নতুন প্রজন্মের অভিনেত্রী। পাশাপাশি, অপর্ণা সেনের অভিব্যক্তিরও বড় অনুরাগী তিনি। সাংসদ- অভিনেতা দেবের সঙ্গে তিনি কাজ করতে আগ্রহী। “তা ছাড়া জিৎদা, বুম্বাদার সঙ্গেও কাজ করতে পারলে ভাল লাগবে। ঋত্বিকদাও ব্যক্তিগত পছন্দের” বলছেন এই প্রজন্মের অভিনেত্রী। এই মুহূর্তে নিজেকে গ্ল্যামার জগতের উপযুক্ত করতে রীতিমতো শরীর এবং ত্বকের যত্ন নেওয়াও শুরু করেছেন অভিনেত্রী।


spot_img

Related articles

ভারতের হারের মধ্যেই চিন্তা বাড়াল হরমনপ্রীতের চোট

টি২০ সিরিজ জয়ের পর একদিনের সিরিজের শুরুতে হার ভারতের মহিলা(India Women) দলের। অস্ট্রেলিয়ার(Australia W vs India W) বিরুদ্ধে...

অপ্রত্যাশিত তুষারপাত, বরফে ঢাকল সান্দাকফু

দার্জিলিং (Darjeeling) জেলার সান্দাকফু (Sandakfu) এলাকায় সোমবার গভীর রাত থেকে তুষারপাত (snowfall) শুরু হওয়ায় হঠাৎ করেই বদলে গিয়েছে...

ভারতের সেমির স্বপ্নে কাঁটা ওয়েস্ট ইন্ডিজ, জানুন সূর্যদের জটিল সমীকরণ

টি২০ বিশ্বকাপের(T20 World Cup) সুপার আটের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হেরে এমনিতেই প্রবল চাপে ভারত(India)। টিম ইন্ডিয়ার...

প্রথম সমকামী প্রধানমন্ত্রী! কে এই রব জেটেন

এই প্রথম বার কোনও সমকামী প্রধানমন্ত্রী পেল নেদারল্যান্ডস (First Gay Prime Minister) রব জেটেন। ইতিহাস মাফিক দেশের কনিষ্ঠতম...