Saturday, March 14, 2026

নিরাপত্তা আঁটসাঁট করতে পদক্ষেপ, এবার কালো কাচ লাগানো গাড়িতে নিষেধাজ্ঞা বিধানসভায়

Date:

Share post:

বিধানসভার নিরাপত্তা আরও আঁটসাঁট করতে একাধিক পদক্ষেপ নিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এবার থেকে কালো কাচ ঢাকা গাড়ি নিয়ে সরাসরি বিধানসভায় ঢুকতে পারবেন না কোনও বিধায়ক।

বিধানসূত্রে জানা যাচ্ছে, এতদিন কালো কাচ লাগানো বিধায়কদের গাড়ি সরাসরি বিধানসভায় প্রবেশ করত। এবার থেকে তা হবে না। শুধু অধিবেশন চলাকালীন নয়, সারা বছরই কালো কাচ লাগানো গাড়ি নিয়ে সরাসরি বিধানসভায় প্রবেশ করতে পারবেন না বিধায়করা। এবার থেকে কাচ নামিয়ে পুরো গাড়ি পরীক্ষা করার পরেই বিধানসভা চত্বরে ঢুকতে দেওয়া হবে যে কোনও গাড়িকে। বিধানসভার নিরাপত্তা রক্ষীদের এই বিষয়ে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।এজন্য অতিরিক্ত ২২টি সিসিটিভি বসাচ্ছে কলকাতা পুলিশ। সব মিলিয়ে নিরাপত্তায় কোনও ঢিলেমি যে বন্দোবস্ত করা হবে না তা বুঝিয়ে দিয়েছে বিধানসভা।

লালবাজারের সূত্র জানিয়েছে, মূলত বাইরের লোকেরা যে জায়গাগুলি দিয়ে প্রবেশ করতে পারেন, সেগুলি সমীক্ষা করে দেখা হয়েছে। এছাড়াও বাইরে থেকে এসে যদি কেউ লুকিয়ে ভিতরে প্রবেশ করতে চায়, তা-ও যাতে পুলিশের নজরদারির মধ্যে আসে, সেই ব‌্যবস্থাও করা হয়েছে। লালবাজারের সূত্র জানিয়েছে, ২২টি আধুনিক চার এমপি বুলেট ক‌্যামেরা বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন- প্রমাণ হল চক্রান্তের তত্ত্ব! তৃণমূলের চাপে পড়ে পিছু হটতে বাধ্য হল রেল

 

spot_img

Related articles

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...

হিসাব নেবেন প্রধানমন্ত্রী! ব্রিগেডের সভার দিন খুন করে বাংলা দখলের বাস্তব প্রকাশ তৃণমূলের

বিজেপির ব্রিগেডে যাওয়ার পথে বাসে করে ইট, পাথর নিয়ে যাচ্ছে বিজেপির কর্মীরা। বিজেপির স্বরূপ প্রকাশ্যে এসে গিয়েছে। ব্রিগেডের...

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...