Friday, March 6, 2026

ফের বিতর্কে NCERT! এবার হরপ্পা সভ্যতার নাম বদলে হল সিন্ধু-সরস্বতী

Date:

Share post:

ষষ্ঠ শ্রেণির সমাজবিজ্ঞানের পাঠ্যক্রম বদলে বিপাকে ন্যাশনাল কাউন্সিল ফর এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং (এনসিইআরটি)। সম্প্রতি নতুন বই প্রকাশ করেছে এই সংস্থা। সেখানে দেখা গিয়েছে, বর্ণ ও জাতিবাদের কোনও উল্লেখ নেই। হিমালয়ের বর্ণনা দিতে গিয়ে কালিদাসের ‘কুমারসম্ভব’-এর কবিতার ব্যবহার করা হয়েছে। হরপ্পা সভ্যতার নাম পাল্টে ‘সিন্ধু-সরস্বতী সভ্যতা’ করা হয়েছে। শুরু হয়েছে বিতর্ক। ভারতের নিজস্ব মূল মধ্যরেখাও ছিল বলে লেখা হয়েছে বইতে। সব মিলিয়ে ইতিহাস বিকৃত করার অভিযোগে উঠেছে এনসিইআরটি-র বিরুদ্ধে৷ যদিও তাদের যুক্তি, ২০২০-র জাতীয় শিক্ষানীতির সঙ্গে সামঞ্জস্য রেখে নয়া বই তৈরি করা হয়েছে। সমাজ বিজ্ঞানের এই পাঠ্যক্রম পরিবর্তনের জন্য গত বছরেই নতুন কমিটি গঠন করা হয়েছিল।

আরও পড়ুন- ‘ডেস্টিনেশন বেঙ্গল’এর প্রচারে জোর, বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের প্রস্তুতি বৈঠক মুখ্যসচিবের

 

spot_img

Related articles

মুক্তির আগেই চড়ছে পারদ, ট্রেলার লঞ্চে সাড়া ফেলে দিল ‘কর্পূর’!

মুক্তির দিন যতই এগোচ্ছে ততই পারদ চড়ছে অরিন্দম শীল পরিচালিত পলিটিকাল থ্রিলার ‘কর্পূর’ এর। প্রথম থেকেই চর্চায় এই...

পাহাড়ে সাজ সাজ রব, শুক্রবার দু’দিনের সফরে রাজ্যে রাষ্ট্রপতি

শুক্রবার দু’দিনের সফরে রাজ্য সফরে আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ৬ ও ৭ মার্চ তাঁর এই সফরকে কেন্দ্র করে...

বরুণদের হতশ্রী বোলিংয়েও ‘ট্র্যাজিক নায়ক’ বেথেল, ব্রিটিশ বধ করে কাপযুদ্ধের দুয়ারে ভারত

টি২০ বিশ্বকাপের(T20 World Cup) ফাইনালে ভারত(India)। মুম্বইয়ে ইংল্যান্ডকে ৭ রানে হারিয়ে কাপ জয়ের দুয়ারে টিম ইন্ডিয়া(India)। রবিবার কাপযুদ্ধের...

শচীন-পুত্রের বিয়ের অনুষ্ঠান থেকে মাঠে হাজির রোহিত-ধোনি, তারকা সমাবেশ রাতেও

নক্ষত্র সমাবেশে উজ্জ্বল শচীন তেন্ডুলকরের পু্ত্র অর্জুনের ( Arjun Tendulkar )বিবাহ অনুষ্ঠান। বৃহস্পতিবার সকালে বিয়ের অনুষ্ঠান শুরু হওয়ার...