Wednesday, June 24, 2026

দাম নিয়ন্ত্রণে না এলে রফতানি নয়! আলুর দাম কমাতে কড়া অবস্থান মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

আলুর দাম (Potatoes Price) নিয়ন্ত্রণে এবার বড় পদক্ষেপ রাজ্যের। মঙ্গলবার বিধানসভা (Assembly) ভবনে রাজ্য মন্ত্রীসভার বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সাফ জানিয়েছেন, যতদিন না পর্যন্ত দাম নিয়ন্ত্রণে আসে ততদিন রাজ্যের বাইরে আর আলু রফতানি (Export) করা যাবে না।

একইসঙ্গে এদিনের বৈঠকে বাজারে আলুর যোগান পর্যাপ্ত রাখতে বিশেষ কিছু নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী বলে প্রশাসনিক সূত্রে খবর। এদিন মুখ্যমন্ত্রী পরিষ্কার জানান, “দাম না কমা অবধি ভিন রাজ্যে আলু পাঠানো যাবে না। আগে দাম কমুক। দুর্নীতি রুখতে নতুন সংগঠন গঠন করতে হবে”। এরপরই রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না এবং কৃষিমন্ত্রী প্রদীপ মজুমদারকে ওই সংগঠন গড়ার দায়িত্ব দেওয়া হয়েছে। মমতার স্পষ্ট নির্দেশ, আলু নিয়ে যেন কোনও সংকট তৈরি না হয় সেটা সবার আগে নিশ্চিত করতে হবে। মুখ্যমন্ত্রী এদিন বারবার মনে করিয়ে দেন, মানুষ যেন বাজারে গিয়ে বিপদে না পড়েন। সেবিষয়ে সর্বদা লক্ষ্য রাখতে হবে। পাশাপাশি আলু ব্যবসায়ী সমিতির ধর্মঘট নিয়ে তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিংহের সঙ্গেও কথা বলেন মুখ্যমন্ত্রীর।

এদিকে গত পয়লা জুলাই থেকে চালু হওয়া তিনটি নতুন ফৌজদারি আইন নিয়ে এদিন বিচারপতি অসীম রায়ের নেতৃত্বে আট সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এদিন সেই কমিটিকেও আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা।

Related articles

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...