Wednesday, June 10, 2026

মেঘ ভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত ভূস্বর্গ, বন্ধ শ্রীনগর-লেহ জাতীয় সড়ক

Date:

Share post:

সতর্কতা আগেই ছিল। মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হল জম্মু ও কাশ্মীরের গান্ডেরবাল জেলা। তবে আগে থেকে সতর্কতা জারি থাকায় প্রাণহানির ঘটনা ঘটেনি। মেঘ ভাঙা বৃষ্টিতে হড়পা বানের জেরে কওচেরওয়ান, কঙ্গন প্রভৃতি এলাকায় রাস্তা থেকে চাষের জমি ঢেকে গিয়েছে কাদা মাটিতে। বন্ধ হয়ে গিয়েছে শ্রীনগর-লে জাতীয় সড়কও।

পাঁচদিন আগে জম্মু ও কাশ্মীরের আবহাওয়া দফতরের অধিকর্তা দাবি করেছিলেন, কয়েকদিনের মধ্যে মেঘ ভাঙা বৃষ্টি ও হড়পা বানের সম্মুখিন হতে পারে ভূস্বর্গ। সেই মতো সতর্কতাও জারি করা হয়। রবিবার সকালে সেই সম্ভাবনা সত্যি করে মেঘ ভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হয় গান্ডেরবাল জেলা।

কাদামাটিতে ঢাকা পড়ে যাওয়া জাতীয় সড়ক ও চাষের ক্ষেত সকাল থেকে পরিষ্কার করার কাজ শুরু হয়। তবে শ্রীনগর কার্গিল রাস্তাও বন্ধ হয়ে যায়। দ্রুত যোগাযোগ ব্যবস্থা চালু করার জন্য জাতীয় সড়ক কর্তৃপক্ষকে আবেদন জানিয়েছে কওচেরওয়ান প্রশাসন।

Related articles

বাড়ি ঢুকে হেনস্থা: ত্রাণ দুর্নীতিতে গ্রেফতার প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

সাম্প্রতিক সময়ে একে পর এক তৃণমূল নেতৃত্বের গ্রেফতারি। তার মধ্যে এবার আরও এক প্রাক্তন মন্ত্রীকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার।...

প্রস্তুতি ২০২৯-এর: দীর্ঘ বৈঠকে সোনিয়া-মমতা

ইন্ডিয়া জোটের বৈঠকের পরে জোটের দুই গুরুত্বপূর্ণ শরিক দলের শীর্ষ নেতৃত্বের গুরুত্বপূর্ণ বৈঠক। দিল্লিতে সোনিয়া গান্ধী (Sonia Gandhi)...

বেলডাঙার অশান্তি: এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল হাইকোর্ট 

মুর্শিদাবাদের বেলডাঙায় পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে যে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছিল, সেই ঘটনার তদন্তভার কি কেন্দ্রীয়...

এবার নবান্ন! ক্ষমতায় এসেই শুরু গৈরিকীকরণ

বাংলায় তৃণমূল সরকারের সময়ে একের পর এক কেন্দ্রীয় প্রকল্প রং রাজনীতির শিকার হয়েছিল। যার ফলে বঞ্চিত হয়েছেন বাংলার...