Sunday, March 15, 2026

হর্ষ গোয়েঙ্কার বাড়ির সামনে লেপার্ড-প্যান্থারের অবাধ বিচরণ! সিসিটিভিতে ধরা পড়ল ছবি

Date:

Share post:

তামিলনাড়ুর কুন্নুরে একটি বাড়ি রয়েছে শিল্পপতি হর্ষ গোয়েন্‌কার। মাঝেমধ্যে সেখানে অবসরযাপন করতে যান তিনি। কয়েক দিন আগে সেই বাড়ির সামনেই হঠাৎ জোড়া অতিথির আগমন ঘটে। নিজের এক্স হ্যান্ডেল থেকে আরপিজি এন্টারপ্রাইজের চেয়ারম্যান হর্ষ গোয়েঙ্কা একটি ভিডিয়ো পোস্ট করেন। যা দেখে হতবাক হয়েছেন অনেকেই। আর মুহূর্তে ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি বিশ্ব বাংলা সংবাদ)

১ মিনিট ৬ সেকেন্ডের সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, হর্ষ গোয়েন্‌কার বাড়ির সামনে দিয়ে হেঁটে যাচ্ছে বাঘ। দেখে মনে হচ্ছে যতদূর সম্ভব সেটি লেপার্ড। তার পিছু পিছুই কালো রঙের একটি প্রাণীকেও আসতে দেখা যায়। সেই প্রাণী খুব সম্ভবত ব্ল্যাক প্যান্থার। লেপার্ডটি হাঁটতে হাঁটতে সামনের দিকে এগিয়ে যায়।

হর্ষ ভিডিয়োটি পোস্ট করে জানান যে, “কুন্নুরে আমাদের বাড়ির সামনে এই প্রাণীদের দেখা মিলেছে। একটাই কথা মনে করিয়ে দেয় যে আমরা তাদের এলাকায় অতিথি।” এর সঙ্গে তিনি হ্যাশ ট্যাগ দিয়ে লেখেন ‘প্রকৃতিকে সম্মান করুন’। ভিডিয়োটি দেখে বোঝা যায় যে, হর্ষের বাড়ির সদর দরজার সামনে যে সিসিটিভি ক্যামেরা রয়েছে, এটি তারই ফুটেজ।

আরও পড়ুন- যোগ্যশ্রী প্রকল্পে এবার সিভিল সার্ভিসের প্রশিক্ষণের সুযোগ রাজ্যে

 

spot_img

Related articles

‘গম্ভীর-দর্শন’, উৎপল সিনহার কলম

এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য... এ ভারত সে ভারত নয়। এ এক অন্য ভারতীয় ক্রিকেট দল, অন্যরকম...

তৃণমূলকে হারাতে বাম ভোট রামে! মেনে নিলেন সিপিআইএমের অশোক

রাজ্যের উন্নয়নে বরাবর বিরোধ করে আসা সিপিআইএম যে আদতে নিজেদের নীতির ভুলে নিজেদের ভোটব্যাঙ্কই (CPIM vote bank) ধরে...

নবান্নে বড় রদবদল: মুর্শিদাবাদের জেলাশাসক পদে সুরেন্দ্র কুমার মিনা, কেএমডিএ-তে নিতিন সিংহানিয়া

রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে ফের একদফা বড়সড় রদবদল করল নবান্ন। একাধিক জেলার জেলাশাসক (DM) ও অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার...

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...