Friday, June 26, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) প্যারিস অলিম্পিক্সে দুরন্ত প্যারফরম্যান্স ভারতীয় শুটার মানু ভাকেরের। জিতেছেন দু’দুটি ব্রোঞ্জ । গর্ব করেছেন দেশকে। আর এবার নিজের উচ্ছ্বাস প্রকাশ করলেন ভারতীয় শুটার। আইফেল টাওয়ারের নিচে পদক নিয়ে ছবি পোস্ট করে লিখলেন স্বপ্নপূরণ হয়েছে তাঁর।

২) কলকাতা প্রিমিয়ার লিগে দুরন্ত জয় মোহনবাগান সুপার জায়ান্ট। এদিন ইস্টার্ন রেলকে হারাল ৫-০ গোলে। বাগানের হয়ে হ্যাটট্রিক করেন সালাউদ্দিনের। একটি করে গোল করেন ফারদিন এবং রাজ বাসফোরের।

৩) হল না নজির গড়া। হল না ব্রোঞ্জ পদক জয়। এদিন প্যারিস অলিম্পিক্সে ব্রোঞ্জ পদক ম্যাচে হার লক্ষ্য সেনে। মালয়েশিয়ার জি জিয়া লির কাছে এগিয়ে থেকেও হারলেন তিনি। ম্যাচের ফলাফল ২১-১৩,১৬-২১,১১-২১। অলিম্পিক্সে চতুর্থ স্থানে শেষ করলেন ভারতীয় শাটলার।

৪) প্রয়াত ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার গ্রাহাম থর্প । সোমবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন প্রাক্তন ইংরেজ ব্যাটার। মৃত্যুকালে বয়স হয়েছিল ৫৫ বছর। তাঁর প্রয়াণের খবর জানান হয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফে। নিজের সময়কার অন্যতম সেরা ব্যাটার হিসাবেই ক্রিকেটবিশ্বের কাছে পরিচিত ছিলেন থর্প।

৫) শ্রীলঙ্কার কাছে দ্বিতীয় একদিনের ম্যাচ হারে ভারতীয় দল। লঙ্কানদের কাছে ৩২ রানে হারে টিম ইন্ডিয়া। ম্যাচে একমাত্র ব্যাট হাতে সফল ভারত অধিনায়ক রোহিত শর্মা। ৬৪ রান করেন তিনি। গড়েছেন রেকর্ডও। তবে নজির গড়েও হতাশ ভারত অধিনায়ক । ম্যাচ শেষে রোহিতের গলায় শুধু হারের হতাশা।

আরও পড়ুন- আইফেল টাওয়ারের নিচে পদক নিয়ে ছবি পোস্ট মানুর, স্বপ্নপূরণ হয়েছে বলে জানালেন ভারতীয় শুটার

Related articles

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...