Sunday, May 17, 2026

গ্রামীণ এলাকায় ডেঙ্গি এবং ম্যালেরিয়া রুখতে বিশেষ অ্যাপ চালু পঞ্চায়েত দফতরের

Date:

Share post:

রাজ্যের গ্রামীণ এলাকায় ডেঙ্গি এবং ম্যালেরিয়ার মোকাবিলা করতে পঞ্চায়েত দফতর একটি বিশেষ অ্যাপ চালু করেছে। এই অ্যাপের মাধ্যমে মশাবাহিত রোগ নির্মূল করার দায়িত্বে থাকা কর্মীদের কাজের উপর সরাসরি নজর রাখা হবে।

পাশাপাশি, পঞ্চায়েত স্তরের কর্মীরা যে সব জায়গায় গিয়ে সমীক্ষা চালিয়েছেন, সেখান থেকেই তাঁদের ওই অ্যাপে যাবতীয় তথ্য আপলোড করতে বলা হয়েছে। পঞ্চায়েত দফতর সূত্রে জানা গেছে আগে কেবলমাত্র শহর-শহরতলি এবং পুরসভা এলাকাগুলিতেই ডেঙ্গি, ম্যালেরিয়ার মতো রোগের প্রকোপ দেখা যেত। কিন্তু গত কয়েক বছরে পুরসভার পাশাপাশি পঞ্চায়েত এলাকাতেও ডেঙ্গি, ম্যালেরিয়ার প্রকোপ লক্ষ করা যাচ্ছে।পুরসভা এলাকাগুলিতে মশাবাহিত রোগের প্রকোপ দেখা দিলে এই সব রোগের মোকাবিলা তথা ডেঙ্গুও মশার লার্ভা ধ্বংস করার কাজে সরাসরি হস্তক্ষেপ করে পুর ও নগরোন্নয়ন দফতর। কিন্তু পঞ্চায়েত এলাকায় স্বাস্থ্য দফতরের কাছে যেতে হয়। আর সেকারণেই এই অ্যাপ চালু করা হয়েছে। জানা যাচ্ছে, আগাম অনুসন্ধান চালিয়ে মশার বংশবিস্তার রোধ করাই এই অ্যাপের উদ্দেশ্য। পাশাপাশি, পরবর্তীতে যদি মশার লার্ভার সন্ধান মেলে, তাহলে সেটাও আগে থেকে নির্মুল করা সম্ভব। এর ফলে ডেঙ্গি ও ম্যালেরিয়া অনেকটাই নির্মুল হবে বলে মনে করছে পঞ্চায়েত দফতর।

অন্যদিকে, ডেঙ্গি এবং ম্যালেরিয়ার মোকাবিলা করতে আগামী কাল ৮ আগস্ট কলকাতার ধনধান্য প্রেক্ষাগৃহে রাজ্যের সব পুরসভাগুলির চেয়ারম্যান ও আধিকারিকদের নিয়ে বৈঠকে বসছেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।

আরও পড়ুন- ফোগতের লড়াইকে কুর্নিশ: কুস্তিগিরকে ‘ভারতরত্ন’ দেওয়ার দাবি অভিষেকের

 

Related articles

রবিবারও জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

রাজ্যে ভোট পরবর্তী হিংসায় (post poll violence) আক্রান্ত তৃণমূল কর্মীরা। কেউ ঘর ছাড়া, কেউ শারীরিক হেনস্থার শিকার। দলের...

বুলডোজার দিয়ে হাওড়ায় ভাঙা হল দেড়শোর বেশি দোকান!

ফের রাজ্যে বুলডোজার অ্যাকশন! এবার হাওড়া স্টেশনে (Howrah Station) রাতে চলল বুলডোজার। নোটিশ আগে দেওয়া হয়েছিল কিন্তু এবার...

রাজধানী এক্সপ্রেসে আগুন! ভস্মীভূত ২টি কোচ

রবিবার সকালে তিরুবনন্তপুরম থেকে হজরত নিজামুদ্দিনগামী রাজধানী এক্সপ্রেসে অগ্নিকাণ্ড (Rajdhani Express fire incident)। এদিন ভোর সাড়ে পাঁচটা নাগাদ...

পার্থতে মুগ্ধ শমীক ! রাজনীতির ভিন্ন মেরু বিলীন শিল্পপ্রেমের সৌহার্দ্যে

একজন শাসকদলের রাজ্য সভাপতি- সাংসদ, অপরজন সদ্য বিরোধী হওয়া দলের লোকসভার সাংসদ। রাজনীতির মঞ্চে যতই ভিন্ন মেরুতে অবস্থান...