Friday, May 15, 2026

মদ্যপ হয়ে মহিলাকে যৌন হেনস্থা! প্যারিস অলিম্পিকে গ্রেফতার কুস্তিগীর

Date:

Share post:

প্যারিস অলিম্পিক্সে এবার যৌন হেনস্থার অভিযোগ উঠল এক কুস্তিগীরের বিরুদ্ধে। গ্রেফতারও হয়েছেন ওই কুস্তিগীর। লজ্জাজনক এই কাণ্ডটি ঘটিয়েছেন মিশরীয় কুস্তিগীর এলসায়েদ। অভিযোগ প্রমাণিত হলে ওই কুস্তিগীরকে আজীবন নির্বাসনেও পাঠানো হতে পারে বলে জানা গিয়েছে।

কেন গ্রেফতার হলেন মিশরীয় কুস্তিগীর? জানা যাচ্ছে এলসায়েদ নাকি মদ্যপ অবস্থায় ঢুকে পড়েছিলেন প্য়ারিসের এক ক্য়াফেতে। সেখানে আসা এক মহিলার সঙ্গে অশালীন আচরণ করেন। এরপরেই তিনি গ্রেফতার হন। তবে এলসায়েদের বিষয়টি এখন বিচারাধীন। অভিযোগ সামনে আসতেই মিশরের অলিম্পিক কমিটি জানিয়ে দিয়েছে, দোষ প্রমাণিত হলে ওই কুস্তিগীরের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গজনিত শাস্তিমূলক পদক্ষেপ করা হবে। এমনকী তাঁকে সমস্ত ধরনের প্রতিযোগিতা থেকে আজীবন নির্বাসন করার পথ খোলা বলে জানা যাচ্ছে।

প্রসঙ্গত, টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ জেতার পাশাপাশি তিনি আফ্রিকান রেসলিং চ্যাম্পিয়নশিপ, আফ্রিকান গেমস, মিলিটারি ওয়ার্ল্ড গেমসে সোনা জিতেছেন। আফ্রিকান কুস্তি চ্য়াম্পিয়নশিপ ও আফ্রিকান গেমসে তাঁর একাধিক স্বর্ণপদকও রয়েছে। মিলিটারি ওয়ার্ল্ড গেমসেও পেয়েছেন পদক।

আরও পড়ুন- পুরনো কথা তুলে প্রয়াত বুদ্ধদেবকে বিঁধলেন তসলিমা

 

 

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...