Tuesday, June 23, 2026

বাংলাদেশে মুছে গেলেও কলকাতায় অমলিন, মুজিবের স্মৃতি আগলে তিলোত্তমা

Date:

Share post:

হাসিনা সরকারের পতনের পরে বাংলাদেশ থেকে কার্যত মুছে ফেলার চেষ্টা করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সব স্মৃতি। নক্কারজনক আঘাত হানা হয়েছে মুজিবের প্রতিটি মূর্তিতে। রক্ষা পায়নি ধানমণ্ডির বাড়ি। গোটা বাড়ি জ্বালিয়ে চেষ্টা হয়েছে সব স্মৃতি নিশ্চিহ্ন করে ফেলার।

প্রতিবেশী দেশে যখন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের কারিগরের উপর আঘাত এসেছে, তখন কলকাতা সযত্নে আগলে রেখেছে বঙ্গবন্ধুর স্মৃতি। যৌবনে যে ঘরে বসে বাংলাদেশকে স্বাধীন করার স্বপ্ন দেখা থেকে পরিকল্পনা তৈরি করেছিলেন মুজিবর রহমান সেই ঘরকে রীতিমত সংগ্রহালয় করে রাখা রয়েছে এই শহরে।

মধ্য কলকাতার বেকার হস্টেল। এখানেই ২৪ নম্বর ঘরে প্রায় ৫ বছর কাটিয়েছেন মুজিবর রহমান। তখন তিনি তৎকালীন ইসলামিয়া কলেজের ছাত্র ছিলেন। সেই কলেজই এখন পরিচিত মৌলানা আজাদ কলেজ নামে। ১৯৪২ সাল থেকে ১৯৪৭ সাল পর্যন্ত এই ঘরেই কাটিয়েছিলেন বঙ্গবন্ধু, যদিও তখনও তিনি বঙ্গবন্ধু হয়ে ওঠেননি।

মধ্য কলকাতার এই হস্টেলে সেই সময় কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইসলাম ধর্মাবলম্বী পড়ুয়ারা থাকতেন। দেশ স্বাধীন হওয়ার পরও সেই ধারা বজায় ছিল। বাংলাদেশের শিক্ষার্থীরাও এখানেই থাকেন, যদিও শেষ কয়েক বছরে সেই সংখ্যাটা প্রায় নেই হয়ে গিয়েছে।

১৯৯৮ সালে বাংলাদেশের অনুরোধে হস্টেলের ২৩ ও ২৪ নম্বর ঘরদুটি সংরক্ষণ করে সংগ্রহশালা তৈরি করা হয়েছে। এখনও তা সাধারণ দর্শক অনুরাগীদের জন্য খোলা। বঙ্গবন্ধু মুজিবর রহমানের গুরুত্বপূর্ণ সব স্মৃতি বাংলাদেশে থাকলেও যতটুকু এই শহরে রয়েছে, তা যে যত্নে আগলে রাখা হবে, বেকার হস্টেল তার প্রমাণ ।

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...