Thursday, May 14, 2026

আর জি করে ACP থেকে MSVP- অনেককে সরানো হয়েছে: অধ্যক্ষ সম্পর্কে অবস্থান স্পষ্ট করলেন মমতা

Date:

Share post:

চেস্ট বিভাগের এইচওডি, পুলিশ পোস্টের ACP, MSVP, সিকিউরিটিকে সরিয়ে দিয়েছি। আর জি কর হাসপাতালের তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনে কড়া পদক্ষেপের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একই সঙ্গে তিনি জানান, মানসিক চাপে পদত্যাগ করা অধ্যক্ষকে অন্যত্র বদলি করা হচ্ছে।তরুণী চিকিৎসকের মৃত্যুর তদন্তে কড়া পদক্ষেপের কথা আগেই জানিয়েছে রাজ্য সরকার। সোমবার, মৃতার সোদপুরের বাড়িতে দিয়ে বাবা-মার সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। এদিনও তিনি জানান, এই ঘটনায় ফাস্ট ট্র্যাক কোর্টে ফাঁসির দাবি জানানো হবে। এর আগেই এদিন সকালে  পদত্যাগ করেন আর জি কর হাসপাতালের (RG Kar Medical College and Hospital) অধ্যক্ষ সন্দীপ ঘোষ (Sandip Ghosh)। বলেন, ”আন্দোলনরত পড়ুয়া এবং রাজ্যবাসীর এটাই কাম্য ছিল।” সোদপুরে গিয়ে এই প্রসঙ্গে মমতা জানান, “আর জি করের অধ্যক্ষ জানিয়েছেন দিনকয়েক ধরে তিনি নিজে ও তাঁর সন্তানেরা মানসিক চাপে রয়েছেন। তাই আজ সকালে পদত্যাগপত্র জমা দেন। আমরা তাঁকে বুঝিয়ে বলেছি। আপনাকে ওখানে কাজ করতে হবে না। অন্যত্র কাজ করবেন।”

একই সঙ্গে মমতা (Mamata Banerjee) জানান ঘটনার পরেই তাঁরা, “চেস্ট বিভাগের এইচওডি, পুলিশ পোস্টের এসিপি, এমএসভিপি, সিকিউরিটিকে সরিয়ে দিয়েছি।” মুখ্যমন্ত্রীর কথায়, আর জি করের ঘটনা একটা সামাজিক অপরাধ। দোষীরা কোনও ভাবেই ছাড় পাবে না। তিনি জানান, ওই রাতে ওখানে যাঁরা ছিলেন, সবাইকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।






Related articles

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...