Saturday, March 14, 2026

রামমন্দিরে চুরি! খোদ অযোধ্যাতেই প্রশ্নের মুখে নিরাপত্তা

Date:

Share post:

কখনও ছাঁদ চুঁইয়ে জল পড়ছে। কখনও আবার মন্দিরের রাস্তা ভেঙে যাচ্ছে। এবারের ঘটনায় একেবারে শোরগোল পড়ে গিয়েছে। অযোধ্যাতে রামমন্দিরে চুরি! প্রায় ৫০ লক্ষ টাকার বেশি জিনিসপত্র চুরি গেল অযোধ্যার ভক্তিপথ থেকে।

লোকসভা নির্বাচনের আগে জানুয়ারিতে ঘটা করে রামমন্দির উদ্বোধন। পুরোহিতদের একটা অংশ পর্যন্ত তড়িঘড়ি মন্দির উদ্বোধনে আপত্তিও জানিয়েছিলেন। নির্মাণ কাজ সম্পন্ন না হলেও তাড়াহুড়ো করে রামমন্দির উদ্বোধন করেছিলেন দেশের প্রধানমন্ত্রী। তারপর থেকে একের পর এক ঘটনা ঘটে চলেছে মন্দিরে।

রামমন্দির যাওয়ার পথে রাস্তার দুধারে বাঁশের বাতিস্তম্ভের সঙ্গে আলো লাগানোর ব্যবস্থা করা হয়েছিল। সেই বাতিস্তম্ভের প্রায় ৪ হাজার আলো চুরি গিয়েছে। এছাড়াও ভক্তিপথ থেকে চুরি হয়েছে ৩৬টি গোবো প্রজেক্টর। সব মিলিয়ে প্রায় ৫০ লক্ষ টাকার বেশি জিনিসপত্র চুরি গিয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসতেই পুলিশে অভিযোগ দায়ের করেছে মন্দির কর্তৃপক্ষ। তবে এবার লক্ষ লক্ষ টাকার জিনিসপত্র চুরি যাওয়া নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

spot_img

Related articles

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...