Wednesday, June 24, 2026

আর জি করে গুণ্ডামির দায় ‘গুজবে’র, মধ্যরাতে পরিস্থিতি সামলে দাবি সিপির

Date:

Share post:

কলকাতা পুলিশ প্রথম থেকে নিজেদের কর্তব্যে অবিচল। তার পরেও একের পর এক গুজব। তার জেরেই স্বাধীনতা দিবসের রাতে তছনছ আর জি কর মেডিক্যাল কলেজ। মধ্যরাতে পুলিশের উপর হামলা রুখে দাবি পুলিশ কমিশনার বিনীত গোয়েলের।

রাত ১.৫০-এ আর জি করের সামনে পৌঁছান পুলিশ কমিশনার। মাথায় হেলমেট পরে দুষ্কৃতীদের দিকে একবার, আন্দোলন করতে আসা মানুষের দিকে একবার তেড়ে যান তিনি। ভাঙচুর হওয়া আর জি করের ভিতরে ঢুকে পরিস্থিতি বুঝে নেন। গোটা পরিস্থিতি দেখে কার্যত মেজাজ হারান নগরপাল।

শেষ পর্যন্ত তিনি দাবি করেন, গোটা পরিস্থিতির জন্য দায়ী সংবাদ মাধ্যম। মিথ্যে গুজব ছড়ামোর কারণেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে। তাঁর দাবি, কলকাতা পুলিশের তদন্ত ঠিক পথেই এগোচ্ছিল। পুলিশ আন্দোলনকারী ও নির্যাতিতার পরিবারের সব দাবিই মেনে নিয়েছিল।

কার্যত হাইকোর্ট এই তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার ক্ষোভ সংবাদ মাধ্যমের উপর উগরে দেন নগরপাল। তিনি বলেন, পুলিশ মূল দোষীকে গ্রেফতার করেছিল। তাঁকে জিজ্ঞাসাবাদ করে বাকিদের ধরার প্রক্রিয়াও চলছিল। সিবিআই এই তদন্তভার নেওয়ার পরে সবরকম সাহায্যের প্রতিশ্রুতিও দেন। তারপরেও এক দরিদ্র পরিবারের ছাত্রের নাম নিয়ে গুজব ছড়ায়। হাসপাতালের মধ্যে ইচ্ছাকৃত তথ্য প্রমাণ নষ্টের গুজব ছড়ানোয় পরিস্থিতি আয়ত্তের বাইরে চলে যায়।

তবে পুলিশ কমিশনার ঘটনাস্থলে পৌঁছানোর পরেই আর জি করের সামনের পরিস্থিতি আয়ত্তে চলে আসে পুলিশের। দুষ্কৃতীদের এলাকাছাড়া করার পাশাপাশি বিভিন্ন এলাকা থেকে আসা বিক্ষোভকারীদেরও সরিয়ে দেওয়া হয় এলাকা থেকে। মাত্র আধঘণ্টায় নিয়ন্ত্রণ হয় পরিস্থিতি।

Related articles

বিরল রোগের সঙ্গে লড়াই জারি, পদ্মভূষণ মঞ্চে আবেগঘন অলকা

ভারতের সংগীত জগতের অন্যতম জনপ্রিয় শিল্পী অলকা ইয়াগনিক (Alka Yagnik) মঙ্গলবার দেশের অন্যতম অসামরিক সম্মান পদ্মভূষণে (Padma Bhushan)...

শুভেন্দুর সঙ্গে কোন স্মৃতি এখনও অমলিন মহুয়ার?

অকপট মহুয়া মৈত্র (Mahua Maitra)। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তাঁর রাজনৈতিক দূরত্ব তৈরি হলেও আবেগের সম্পর্ক রয়ে...

বিশ্বকাপ বিদায়ের আগে সাপোর্ট স্টাফদের জন্য মিষ্টির প্যাকেট জর্ডনের প্লেয়ারদের!

ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA Football World Cup) চলতি মরশুমে আলজেরিয়ার কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে...

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...