Tuesday, April 28, 2026

মধ্যরাতে আরজি করে হামলার ঘটনায় গ্রেফতার ১, আশঙ্কাজনক ডিসি নর্থ

Date:

Share post:

স্বাধীনতার মধ্যরাতে আরজি করে হামলার ঘটনায় একজনকে গ্রেফতার করলো কলকাতা পুলিশ (Kolkata Police)। শহরে মেয়েদের রাত দখলের কর্মসূচি চলাকালীনই তাণ্ডব চালানো হল হাসপাতালের জরুরি বিভাগে। তছনছ বাইরের চত্বর। দুষ্কৃতীদের হামলায় এমারজেন্সির টিকিট কাউন্টার, এইচসিসিইউ (Hybrid critical care unit), সিসিইউ, ওষুধের স্টোররুম ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। গুরুতর জখম হন ডিসি নর্থ(DC North), তাঁর অবস্থা আশঙ্কাজনক। রাতেই হাসপাতালে পৌঁছে যান কলকাতার পুলিশ কমিশনার (Commissioner of Police)। এখনও পর্যন্ত একজনকে গ্রেফতার করা হয়েছে। চলছে জিজ্ঞাসাবাদ।

প্রত্যক্ষদর্শীদের দাবি, হামলাকারীদের অনেকেই রাতের মিছিলে ছিলেন। সেখান থেকেই তাঁরা হাসপাতালের ভিতরে ঢুকে পড়েছিলেন। শুধু তাই নয় আরজি করের ঘটনায় ‘বিচার চাই’ বলেও স্লোগান দিতে শোনা গিয়েছিল তাঁদের। হামলাকারীদের অনেকের গায়ে ‘উই ওয়ান্ট জাস্টিস’ লেখা টিশার্টও ছিল।প্রায় ২ ঘণ্টা ধরে রাজ্যের গুরুত্বপূর্ণ এই সরকারি হাসপাতালে চলে তাণ্ডব। প্রাণ বাঁচাতে শৌচালয়ে লুকিয়ে পড়েন চিকিৎসকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর দেখা গেল, শুধু ভাঙচুর নয় অগ্নিসংযোগের চেষ্টাও করা হয়েছে বলে অভিযোগ। আরজি করের ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে মধ্যরাতে গোটা এলাকা ঘিরে ফেলে পুলিশ, নামানো হয় র‌্যাফ । হামলাকারীদের একাংশকে তাড়া করে এলাকাছাড়া করতে গেলে পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয়। সিপি বিনীত গোয়েল (Vineet Goyal)বলেন, তরুণী চিকিৎসক খুলে পুলিশের তদন্ত নিয়ে যেভাবে মিথ্যে ‘গুজব’ ছড়ানো হয়েছে তার জেরেই এত কাণ্ড। প্রতিবাদকারীদের রক্ষা করতে গিয়ে গুরুতর আহত হন ডিসি নর্থ। ভুল প্রচারে কলকাতা পুলিশের (Kolkata Police) সম্মানহানি হচ্ছে বলেও মন্তব্য করেন সিপি।


Related articles

রাত পোহালেই ভোট: ভার্চুয়াল বৈঠকে তৃণমূল নেতৃত্বের ১০ নির্দেশ প্রার্থী থেকে এজেন্টদের

বিধানসভা নির্বাচনের প্রতিটি ধাপে বিজেপি-নির্বাচন কমিশনের যৌথ ষড়যন্ত্রে বারবার নিশানা করা হয়েছে তৃণমূলের নেতা কর্মীদের। প্রতিটি ধাপেই সেই...

ISL: ওডিশাকে হারাল ইস্টবেঙ্গল, চ্যাম্পিয়নশিপের দৌড়ে টিকে রইল অস্কারের দল

আইএসএলের(ISL) লিগ চ্যাম্পিয়নশিপের দৌড়ে টিকে থাকল ইস্টবেঙ্গল(East Bengal)। মঙ্গলবার গোয়াতে ওডিশার বিরুদ্ধে দুরন্ত জয় পেল লাল হলুদ। খেলার...

ভাঙড় থেকে কেতুগ্রাম! দ্বিতীয় দফায় ছয় কেন্দ্রে ‘স্পেশাল’ নজরদারিতে অতিরিক্ত বাহিনী 

প্রথম দফার ভোট মিটতেই এবার দ্বিতীয় দফার প্রস্তুতিতে কোমর বাঁধছে নির্বাচন কমিশন। তবে ভোটগ্রহণের আগেই নিরাপত্তার ঘেরাটোপ আরও...

ভিনেশের সঙ্গে তীব্র অসহযোগিতা কুস্তি ফেডারেশনের, নেপথ্যে সেই ব্রিজভূষণ!

বিতর্ককে পিছনে ফেলে আন্তর্জাতিক কুস্তির আঙিনার প্রত্যাবর্তন করতে মরিয়া ভিনেশ ফোগাট(Vinesh Phogat)। বিদেশি কুস্তিগীরদের বিরুদ্ধে নামার আগে ভিনেশের...