Tuesday, February 24, 2026

হাসিনা সরকারের বিপদে ভারতের অস্তিত্ব সংকট! আমেরিকাকে সতর্ক করেছিল ভারত

Date:

Share post:

বাংলাদেশে হাসিনা সরকার পড়ে গেলে ভারতের অস্তিত্ব সংকট হতে পারে। বাংলাদেশের অস্থিরতার পরিস্থিতিতে আমেরিকাকে এভাবেই সতর্ক করেছিল ভারত সরকার। কূটনৈতিক স্তরে ভারতের এই সতর্কতার পরে হাসিনা বিরোধিতা কমিয়েছিল আমেরিকাও। মহম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পরে চাঞ্চল্যকর সত্য প্রকাশ্যে এল। যদিও বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে পুরোনো বিষয় হয়তো এখন আর তেমন গুরুত্বপূর্ণ নয়। অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনুস ভারতের সঙ্গে সম্পর্ক মজবুত করতে এরই মধ্যে ফোন করলেন নরেন্দ্র মোদিকে। ভারতের প্রধানমন্ত্রী নিজেই সেকথা জানালেন সোশ্যাল মিডিয়ায়।

হাসিনা সরকারের পতনের আগে সেখানে গণতন্ত্রের দুরবস্থা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন ছিল আমেরিকা। বাংলাদেশ সম্পর্কে ভারসাম্য রেখে চলার নীতি থেকে সরে এসেই প্রতিবাদ করা হয়েছিল। সেই পরিস্থিতিতে ভারতের পক্ষ থেকে বার্তা যায়, আমেরিকা গণতন্ত্রের দিকে বিচার করে নিজেদের অবস্থান নিতে পারে। তবে ভারতের ক্ষেত্রে সেটা অস্তিত্ব রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে উল্লেখ করা হয়, হাসিনা সরকারের পতন হয়ে গেলে বাংলাদেশে ইসলামীয় মৌলবাদী সরকারের ক্ষমতা প্রতিষ্ঠিত হবে, যা ভারতের মতো প্রতিবেশী দেশের পক্ষে বিপজ্জনক।

ভারতের সঙ্গে বরাবর সুসম্পর্ক বজায় রাখায় বিশ্বাসী আমেরিকা সেই পরিস্থিতিতে ভারতের বক্তব্যে সহমত প্রকাশ করে হাসিনা সরকারের উপরে চাপ দেওয়া বন্ধ করে, জানান আমেরিকার এক আধিকারিক। সেই সঙ্গে সেই মুহূর্তে হাসিনার সঙ্গে সম্পর্ক খারাপ করে আমেরিকার কূটনীতিকদের বিপদে ফেলার পথ থেকেও সরে আসে বাইডেন প্রশাসন।

তবে হাসিনা সরকার পড়ে গিয়ে নতুন অন্তর্বর্তী সরকার গঠনের পরে তাঁদের প্রথম পদক্ষেপে ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখারই ইঙ্গিতও পাওয়া গিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করেন মহম্মদ ইউনুস। বর্তমান পরিস্থিতির উপরে দুই দেশের শীর্ষ নেতৃত্বের মত বিনিময় হয়। গণতান্ত্রিক, স্থায়ী, শান্তিপূর্ণ ও প্রগতিশীল বাংলাদেশ সরকারের সমর্থনে থাকবে ভারত, এমনটা ইউনুসকে জানান মোদি। পাল্টা বাংলাদেশের সব হিন্দু ও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের রক্ষা, সুরক্ষা ও নিরপত্তার আশ্বাস দেন ইউনুস, জানান মোদি।

spot_img

Related articles

মৃত সরকারি কর্মীর বকেয়া টাকা পাবেন বিবাহিত ও বিবাহবিচ্ছিন্ন কন্যারাও, নিয়মে বড় বদল নবান্নের

কর্মরত অবস্থায় কোনও রাজ্য সরকারি কর্মীর মৃত্যু হলে তাঁর প্রাপ্য আর্থিক সুবিধা পাওয়ার ক্ষেত্রে দীর্ঘদিনের আইনি জটিলতা কাটাল...

ফের বিদেশে ভারতের প্রতিনিধিত্ব সাংসদ অভিষেকের, একটি সংসদীয় দলের নেতৃত্বে লোকসভার দলনেতা

ফের বিশ্বের দরবারে ভারতের প্রতিনিধিত্ব করবেন তৃণমূল সাংসদ তথা লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ৬০-এর বেশি দেশের...

ঝাড়খণ্ডের কাসারিয়ার কাছে ভেঙে পড়ল এয়ার অ্যাম্বুলেন্স: ৭ জনের মৃত্যুর আশঙ্কা

ফের এক বিমান দুর্ঘটনা যেখানে সাতজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এবার মাঝ আকাশ থেকে ভেঙে পড়ল একটি এয়ার...

আসছে অমীমাংসিত ‘মনীষা-রহস্য’! প্রকাশ্যে ‘কর্পূর’-এর টিজার

টলিউডের অন্দরে কান পাতলে ইদানীং একটিই নাম বারবার ঘুরেফিরে আসছে— ‘কর্পূর’। নব্বইয়ের দশকের শেষে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সহকারী পরীক্ষা...