Tuesday, May 19, 2026

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল, সিমলায় বিচ্ছিন্ন সড়ক যোগাযোগ!

Date:

Share post:

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হিমাচল। শুক্রবার গভীর রাতে রামপুরে মেঘভাঙা বৃষ্টিতে (Cloudburst in Rampur Himachal Pradesh) বিপর্যস্ত সড়ক পরিবহন ব্যবস্থা। বন্ধ প্রায় ৫৮ টি রাস্তা। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। তবে আগামী দুদিনের মধ্যে চাম্বা, কাংড়া, সিমলা এবং সিরমৌর জেলার কয়েকটি এলাকায় হড়পা বানের আশঙ্কায় রীতিমতো আতঙ্কিত স্থানীয়রা।

IMD জানিয়েছে হিমাচলের ১০ জেলায় আগামী বৃহস্পতিবার পর্যন্ত ভারী বর্ষণের সতর্কতা রয়েছে। গত ৩১ জুলাই থেকেই মেঘভাঙা বৃষ্টি আর ধসে বিপর্যস্ত হিমাচল প্রদেশের সিমলা, মান্ডি এবং কুলু জেলা। সপ্তাহ ঘুরতে না ঘুরতেই ফের দুর্যোগ। বাড়ছে ধস নামার আশঙ্কাও। ভারী বৃষ্টির কারণে ব্যাহত রাজ্যের ৩১টি বিদ্যুৎ এবং চারটি জল সরবরাহ প্রকল্পের কাজও।রাজ্য বিপর্যয় মো‌কাবিলা দফতর জানিয়েছে, সিমলায় আপাতত ১৪টি রাস্তা বন্ধ।কুলুতে ৮টি, কিন্নৌরে ৩টি, কাংড়ায় ১২টি, সিরমৌর, লাহুল ও স্পিতিতে একটি করে রাস্তা বন্ধ । সিমলার জেলাশাসক অনুপম কাশ্যপ জানিয়েছেন, প্রাথমিক অনুমান বাসিন্দারা অক্ষত রয়েছেন। মহকুমা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে। জোর কদমে চলছে উদ্ধার কাজ।


Related articles

সরকারি খরচে রাশ টানতে কড়া নবান্ন, দফতরগুলিকে একগুচ্ছ নির্দেশিকা মুখ্যসচিবের

রাজ্যের সমস্ত সরকারি দফতরে খরচে লাগাম টানতে এবার কড়া নির্দেশিকা জারি করল নবান্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে জারি...

অভিষেকের বাড়িতে পুরসভার নোটিশ, বিল্ডিং প্ল্যান চেয়ে পাঠাল পুর কর্তৃপক্ষ

এবার কলকাতা পুরসভার স্ক্যানারে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডে তাঁর দুটি বাড়ির নির্মাণ...

আরজি কর কাণ্ড: সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপের অনুমতি দিল রাজ্য

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ (স্যাংশন অব প্রসিকিউশন) করার অনুমতি...

ভবানীপুরের প্রতিটি ওয়ার্ডে খুলবে বিধায়কের অফিস, তবে ৭৭ নম্বরে ব্যতিক্রমী সিদ্ধান্ত শুভেন্দুর

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি কলকাতার ঐতিহ্যবাহী ভবানীপুর কেন্দ্রেও জয়লাভ করেছেন শুভেন্দু অধিকারী। এই অভাবনীয় সাফল্যের পর...