Thursday, May 14, 2026

প্রকাশ্যে আসতে ভয়, ডাক্তারদের তথ্য সিবিআই-কে দেবেন কুণাল

Date:

Share post:

আর জি কর নিয়ে গত আটদিনে ভাইরাল হয়েছে বহু ভুয়ো তথ্য। তাতে জীবন বিপন্ন হয়েছে নিরীহ অনেক মানুষেরও। কলকাতা পুলিশ সেই সব ভুয়ো প্রচারের বিরুদ্ধে ব্যবস্থাও নিয়েছে। কিন্তু তদন্তে সাহায্য় করতে পারে এমন তথ্য প্রমাণ নিয়ে সামনে আসতে পারেননি কেউ। তাঁদের মধ্যে অনেকেই বিভিন্ন ভয়ে পিছিয়ে থেকেছেন। এবার তাঁরাই প্রাক্তন তৃণমূল সাংসদ কুণাল ঘোষের মাধ্যমে সিবিআই-এর হাতে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে তথ্যপ্রমাণ তুলে দিতে এগিয়ে এসেছেন। জুনিয়র ও পড়ুয়া ডাক্তারদের অনুরোধে সেই তথ্য প্রমাণ সিবিআই-এর হাতে তুলে দেবেন কুণাল।

শিক্ষকদের চাকরির ইস্যুতে নিরপেক্ষভাবে সমস্যার সমাধানে চাকরিপ্রার্থী ও যোগ্য শিক্ষকদের পাশে দাঁড়িয়েছিলেন প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ। নিজে উদ্যোগী হয়ে শিক্ষা মন্ত্রীর সঙ্গে বৈঠকের মাধ্যমে সমস্যার সমাধানের পথ খোলার পথে হেঁটেছিলেন। সেই উদাহরণ থেকে এবার আর জি করের নির্যাতিতার বিচারে ও রাজ্যের হাসপাতালগুলির অচলাবস্থা কাটাতে জুনিয়র ও পড়ুয়া ডাক্তাররা নিজেরাই দেখা করলেন কুণাল ঘোষের সঙ্গে। এই প্রসঙ্গে কুণাল জানান, “তাঁরা যোগাযোগ করেন। কিছু গুরুত্বপূর্ণ বিষয় তাঁরা জানিয়েছিলেন। সেটা সম্পূর্ণ ছিল না। আমি তাদের আরও বিস্তারিত তাঁদের জানাতে বলেছিলাম। আমারও কিছু জিজ্ঞাস্য ছিল। গত দুদিনে তাঁরা যোগাযোগ করেছেন।”

মূলত তদন্তকারী সংস্থার হাতে তাঁরা কিছু তথ্য তুলে দিতে চান। সেই কাজে তাঁরা সাহায্য চেয়েছেন কুণাল ঘোষের। তিনি জানান, “তাঁদের অনুরোধ তাঁদের কিছু বক্তব্য আছে। তাঁরা প্রকাশ্যে আসতে ভয় পাচ্ছেন। কোনও এক চক্রের বিরুদ্ধে তাঁদের কিছু বক্তব্য রয়েছে। তাঁদের অনুরোধ তাঁরা যদি আমার কাছে দেন আমি পুলিশকে দিতে পারি কিনা। এখন পুলিশ নেই সিবিআই। রবিবারের মধ্যে তাঁরা জানিয়েছেন তাঁদের যা বক্তব্য তথ্য প্রমাণ সহ আমার হাতে দেবেন। আমি যেন দয়া করে সিবিআই-এর দিই। আমি সিবিআই-এর হাতে পৌঁছে দেব।”

Related articles

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...