Monday, March 23, 2026

আরজি কর কাণ্ড: ভোলেবাবার কাছে JUSTICE চেয়ে তারকেশ্বরে পুজো একদল ছাত্রীর!

Date:

Share post:

কথায় আছে, শ্রাবণ মাসে বাবা মহাদেবের বা শিবের পুজো দিলে মনস্কামনা পূর্ণ হয়। আজ, শনিবার ছিল শ্রাবণ মাসের শেষ দিন। সেই ধর্মীয় বিশ্বাস থেকেই মহাদেবের পূজা দিলেন বিশ্ববিদ্যালয়ে পাঠরত একদল ছাত্রী, তবে নিজেদের জন্য নয়, আর জি হাসপাতালে (RG Kar Hospital) নির্যাতিতা তরুণী চিকিৎসক-পড়ুয়ার জন্য। তাঁর ধর্ষক ও খুনিদের উপযুক্ত শাস্তির কামনা করে এই পুজো দিলেন ছাত্রীরা।

আজ শ্রাবনের শেষ দিন গোটা শ্রাবণ মাস জুড়ে ভক্তদের ঢল নেমেছিল তারকেশ্বর মন্দিরে, শেষ দিনেও একই চিত্র। অন্যান্যদের মত তারকেশ্বর মন্দিরে পুজো দিতে এসেছিলেন বর্ধমান ও কলকাতা বিশ্ববিদ্যালয়ে পাঠরত একদল ছাত্রী। তাদের সঙ্গে কথা বলেই জানা গেল পুজো দেওয়ার আসল কারণ।

পুজো দিতে আসা কলকাতা বিশ্ববিদ্যালয়ে পাঠরতা এক ছাত্রী বলেন, বাবা মহাদেবের কাছে পুজো দিতে আসার কারণ আর জি করে পৈশাচিক হত্যার পিছনে যাদের হাত আছে তারা যেন দ্রুত ধরা পড়ে এবং উপযুক্ত শাস্তি পায়। এরকম মর্মান্তিক ঘটনা যেন আর না ঘটে। মহাদেবের কাছে প্রার্থনা, যে সব মেয়েরা এখনও বেঁচে আছেন, তাঁদের বাবা তারকনাথ রক্ষা করুন।

ভগবান মহাদেব এমন একটা মিরাকেল করুন যাতে তিলোত্তমার দোষীরা ধরা পড়ে যায়। রাজ্যে শান্তি ফিরুক,মেয়েদের নিরাপত্তা ফিরুক। সমাজে এখনও যে সব পৈশাচিক আছে যারা সমাজে মিশে আছে যারা মেয়েদের শুধু শারীরিক নয় মানসিক ভাবে অত্যাচার করে তাদের পরিবার যেন সুশিক্ষিত করে মেয়েদের সন্মান দেওয়ার ব্যাপারে। তাদের আরও দাবি সমাজে মেয়েরা সুরক্ষিত নয়, মেয়েরা নিজেরাই নিজেদের সুরক্ষার জন্য প্রস্তুত করুক।

আরও পড়ুন: নারী নিরাপত্তায় বড় ঘোষণা, এবার ‘রাত্তিরের সাথী’ কর্মসূচি ঘোষণা রাজ্যের

 

Related articles

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...

ভোটের মুখে রাজ্যে আমলা-পুলিশের গণবদল! কমিশনের এক্তিয়ার নিয়ে হাইকোর্টে সওয়াল কল্যাণের

লোকসভা নির্বাচনের মুখে রাজ্যে একযোগে একগুচ্ছ আইএএস এবং আইপিএস আধিকারিককে বদলি করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের এই...

দুরন্ত প্রত্যাবর্তন, মহমেডানকে গোলের মালা ইস্টবেঙ্গলের

খাতায় কলমে ম্যাচটা মিনি ডার্বি, সোমবার আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল(East bengal) মহমেডান ম্যাচ হল এক পেশে। চাপের প্রেসার কুকারে...

ভোটে নজরদারিতে, স্পর্শকাতর এলাকায় ড্রোন ওড়ানোর ভাবনা কমিশনের

বিধানসভার (2026 election) ভোট ঘোষণার পরেই শীর্ষস্তর থেকে জেলাস্তরের প্রশাসনিক স্তরে ঢালাও রদবদল করেছে কমিশন(Election Commission)। শান্তিপূর্ণ ভোট...