Saturday, March 14, 2026

পিএফএর বর্ষসেরা ফুটবলার ফোডেন, সেরা তরুণ খেলোয়াড় পালমার

Date:

Share post:

নতুন মরসুমের শুরুতেই অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি পেলেন ফিল ফোডেন। ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার জিতে নিলেন প্রফেশনাল ফুটবলার্স অ্যাসোসিয়েশনের বর্ষসেরা ফুটবলারের খেতাব। পিএফএর সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন চেলসি ফরোয়ার্ড কোল পালমার।

পিএফএ বর্ষসেরা ফুটবলারের পুরস্কারের জন্য মনোনীতদের তালিকায় ফোডেনের সঙ্গে লড়াই করেছেন তারই ক্লাব সতীর্থ আর্লিং হাল্যান্ড ও রদ্রি। ২০২১ ও ২০২২ সালে পিএফএ ইয়াং প্লেয়ার অব দ্য ইয়ার হয়েছিলেন ফোডেন। সেখান থেকে দ্রুতই জিতে নিলেন মূল পুরস্কার। সতীর্থ ফুটবলারদের ভোটে এ পুরস্কার জিতেছেন ফোডেন। এছাড়াও ২০২৩-২৪ প্রিমিয়ার লিগের বর্ষসেরা ফুটবলার এবং ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনেরও বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন। সদ্য সমাপ্ত মরসুমে ফোডেন ১৯ গোল করার পাশাপাশি ৮টি গোল করতেও সহায়তা করেন।

সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পাওয়ার পর ফোডেন বলেন, এই পুরস্কারের জন্য আমি গর্বিত ও কৃতজ্ঞ। সতীর্থদের কাছ থেকে এভাবে স্বীকৃতি পাওয়ায় সবাইকে ধন্যবাদ।সিটির কোচ পেপ গার্দিওলা ও সতীর্থদের ধন্যবাদ জানিয়ে ফোডেন আরও বলেন, পেপকে বিশেষ ধন্যবাদ জানাতে চাই এবং সিটির অন্যান্য কোচ ও সতীর্থদেরও বিশেষ ধন্যবাদ জানাই। প্রতিদিন তারা আমাকে আরও ভাল খেলতে সাহায্য করেছেন।

এদিকে পিএফএ ছেলেদের বর্ষসেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন চেলসি ফরোয়ার্ড পালমার।এবারই প্রথম পিএফএ বর্ষসেরা ও বর্ষসেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার জিতলেন ইংল্যান্ডের দুই খেলোয়াড়। সদ্য সমাপ্ত মরসুমে পালমার সব মিলিয়ে ২২ গোল করেন। সর্বোচ্চ গোলদাতার তালিকায় ছিলেন দ্বিতীয় স্থানে। তবে পিএফএর বর্ষসেরা একাদশে জায়গা পাননি পালমার। একাদশে আছেন আর্সেনালের ৫ জন। ডেভিড রায়া, উইলিয়াম সালাইবা, গ্যাব্রিয়েল, ওডেগার্ড ও রাইস জায়গা পেয়েছেন। সিটির আছেন চার তারকা। কাইল ওয়াকার, রদ্রি, ফিল ফোডেন ও হাল্যান্ড। এছাড়াও বর্ষসেরা একাদশে আছেন লিভারপুলের ভ্যান ডাইক ও অ্যাস্টন ভিলার ওলি ওয়াটকিনস।

 

 

spot_img

Related articles

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...