Sunday, May 10, 2026

ক্রিকেট থেকে অবসর ধাওয়ানের, সোশ্যাল মিডিয়ায় দিলেন বিরাট বার্তা

Date:

Share post:

আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেন ভারতীয় ক্রিকেটার শিখর ধাওয়ান । আন্তর্জাতিক-এর পাশাপাশি ঘরোয়া, দুই ধরনের ক্রিকেট থেকেই সরে দাঁড়ালেন তিনি। এদিন নিজের সোশ্যাল মিডিয়ায় নিজেই জানান টিম ইন্ডিয়ার গব্বার।

২০২২ সালের ডিসেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে শেষবার ভারতীয় দলের জার্সি গায়ে খেলতে নেমেছিলেন ধাওয়ান। এরপর  সুযোগ পাননি তিনি। বাঁ হাতি এই ওপেনার তাই ৩৮ বছর বয়সে অবসরের সিদ্ধান্ত নিয়ে ফেললেন। এদিন সোশ্যাল মিডিয়ায় একটি বড় ভিডিও পোস্ট করে নিজের অবসরের কথা জানিয়ে দেন ভারতীয় দলের এই ওপেনার। পাশাপাশি সমর্থকদের ধন্যবাদ জানান পাশে থাকার জন্য।

এদিন শিখর নিজের অবসর নিয়ে ভিডিওতে বলেছেন- “সবাইকে হ্যালো… আজ আমি এমন জায়গায় দাঁড়িয়ে আছি। যেখানে থেকে পিছন ফিরে তাকালে কেবল স্মৃতি দেখতে পাই। আর সামনে তাকালে দেখতে পাই গোটা বিশ্বকে। আমার সবসময় একটিই লক্ষ্য ছিল, তাহল ভারতের হয়ে খেলা। এটা হয়েছে, এর জন্য আমি অনেকের কাছে কৃতজ্ঞ, প্রথমে আমার পরিবার, আমার ছোটবেলার কোচ তারক সিনহা জি… মদন শর্মা জি, যাদের কাছে আমি ক্রিকেট শিখেছি।” এই ভিডিওতে, গব্বার টিম ইন্ডিয়াতে খেলার অভিজ্ঞতার কথা বলেছেন। ধাওয়ান বলেছেন- “দলে খেলার পর আমি আপনাদের ভালোবাসা পেয়েছি। কিন্তু গল্পে এগিয়ে যেতে হলে পাতা উল্টাতেই হবে। আমি সেই কাজ করতে যাচ্ছি।” ধাওয়ান এই ভিডিও বার্তায় আরও বলেছেন যে তিনি ভারতোয় দলের হয়ে খেলতে পেরেছেন বলে শান্তি অনুভব করেন। ধাওয়ান আরও বলেছেন- “আমি বিসিসিআই (বোর্ড অফ ক্রিকেট কন্ট্রোল ইন ইন্ডিয়া) এবং ডিডিসিএ (দিল্লি এবং জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশন) এর কাছে অত্যন্ত কৃতজ্ঞ, যারা আমাকে একটি সুযোগ দিয়েছেন।”

 

View this post on Instagram

 

A post shared by Shikhar Dhawan (@shikhardofficial)

আইপিএল ২০২৪-এ পাঞ্জাব কিংসের হয়ে খেলতে দেখা গিয়েছিল, কিন্তু চোটের কারণে অনেক ম্যাচ খেলতে পারেননি।

আরও পড়ুন- এবার বাংলাদেশের ক্রিকেটার শাকিবের বিরুদ্ধে দায়ের খু.নের মামলা!

Related articles

নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রথম প্রশাসনিক বৈঠক ঘিরে নিরাপত্তা পুলিশের

রাজ্যের মুখ্যমন্ত্রী (Chief Minister) হিসেবে শপথ নেওয়ার পর সোমবার নবান্নে (Nabanna) পা রাখবেন শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। বেলা...

IPL: রাহানেদের মিশন আরসিবি, জটিল অঙ্কে নাইটদের প্লে-অফের সমীকরণ

দিল্লি থেকে কেকেআরের(KKR) গন্তব্য রায়পুর। রবিবার সকালে রায়পুরে পৌছালো নাইট ব্রিগেড। আগামী ১৩ মে আরসিবির(RCB) বিরুদ্ধে খেলতে নামবে...

রাজ্যে রাজনৈতিক পালাবদল, সমর্থকদের জন্য বার্তা সিএসকের

আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে সমর্থকদের উদ্দেশে বিশেষ বার্তা দিল চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। প্লে-অফের দৌড়ে টিকে থাকতে...

পাকিস্তানে ভয়াবহ জঙ্গি হামলা, গাড়িবোমা বিস্ফোরণে নিহত ২১ পুলিশকর্মী

পাকিস্তানের (Pakistan) উত্তর-পশ্চিমাঞ্চলে ফের জঙ্গি হামলা। আফগানিস্তান সীমান্ত সংলগ্ন খাইবার পাখতুনখোয়া (Khyber Pakhtunkhwa) প্রদেশের বান্নু জেলায় (In Bannu...