Saturday, March 14, 2026

স্বাস্থ্যক্ষেত্রে বেনিয়ম বরদাস্ত নয়, সরানো হল কলকাতা মেডিক্যালের ডিনকে!

Date:

Share post:

আর জি করের ঘটনার পরে প্রকাশ্যে এসেছে রাজ্যের মেডিক্যাল কলেজগুলির একাধিক বেনিয়মের অভিযোগ। স্বাস্থ্য শিক্ষা প্রতিষ্ঠানগুলির দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা একাধিক বেনিয়মের সঙ্গে জড়িয়ে পড়ার অভিযোগ সামনে এসেছে। কোনওরকম বেনিয়ম যে স্বাস্থ্য দফতর বরদাস্ত করবে না, শনিবার তা আবারও স্পষ্ট করে দিল রাজ্যের স্বাস্থ্য দফতর। বেনিয়মের অভিযোগে সরিয়ে দেওয়া হল মেডিক্যাল কলেজের ডিন অফ স্টুডেন্স অ্যাফেয়ার্সকে।

মেডিক্যাল কলেজের এক ছাত্রী অভিযোগ করেন হস্টেলের বেড পেতে হলে তৃণমূল ছাত্র পরিষদ করতেই হবে, এমনটাই নাকি শর্ত দিয়েছিলেন কলকাতা মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের একাংশ। অভিযোগ সামনে আসার পরে তদন্ত কমিটি গঠন করেছিল কলেজ কাউন্সিল। সেই রিপোর্ট জমা পড়তেই পদ থেকে সরানো হল কলেজের ডিন মানব নন্দী সহ পাঁচজনকে। মহিলা হস্টেলের সুপার ডাঃ সুহেনা সরকার ও শবব্যবচ্ছেদ বিভাগের অধ্যাপক ডাঃ ঈশিতা সেনগুপ্তকে সরিয়ে দেয় কলেজ কাউন্সিল।

অভিযোগ প্রথম প্রকাশ্যে আসে গত ১০ জুন। পড়ুয়াদের দাবি ছিল হস্টেল সুপার নাকি বলেছেন তৃণমূল ছাত্র পরিষদ না করলে বেড পাওয়া যাবে না। ওই দিন মেডিক্যাল কলেজের সুপারকে ঘেরাও করে বিক্ষোভ-ও দেখিয়েছিলেন পড়ুয়ারা। অভিযোগ পাওয়ার পরেই তদন্ত কমিটি গঠন করেছিল হাসপাতাল কর্তৃপক্ষ। শুক্রবার কলেজ কাউন্সিলের বৈঠকে তদন্তের রিপোর্ট পেশ করেছিল কমিটি। তা নিয়ে আলোচনা করতে শনিবার ফের জরুরি বৈঠক ডেকেছিল কাউন্সিল। ওই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয় ডিন সহ পাঁচজনের অপসারণের। শুধু তাই নয়, বলা হয়েছে এঁরা কলেজের কোনও প্রশাসনিক পদ বা শিক্ষা সংক্রান্ত কাজে যুক্ত থাকতে পারবেন না। কাউন্সিলের এই সিদ্ধান্তে খুশি পড়ুয়ারা।

spot_img

Related articles

ব্রিগেডে মোদির ১৮ হাজার কোটির ললিপপ: পাল্টা ২ লক্ষ কোটি দাবি তৃণমূলের

ব্রিগেডে সভা করে বড় কিছু ঘোষণা করবেন। অন্তত নির্বাচনের আগে এমনটা গোটা বাংলার মানুষ প্রত্যাশা করেছিলেন। অথচ দেশের...

দিলীপকে কোন কথা বলতেই হেসে উঠলেন বিজেপি নেতারা

EXCLUSIVE অভিজিৎ ঘোষ ব্রিগেডে মঞ্চে প্রধানমন্ত্রী। রয়েছেন বঙ্গ বিজেপির প্রথম সারির সমস্ত নেতৃত্ব। প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগত ভাবে কুশল বিনিময় করছিলেন...

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...

হিসাব নেবেন প্রধানমন্ত্রী! ব্রিগেডের সভার দিন খুন করে বাংলা দখলের বাস্তব প্রকাশ তৃণমূলের

বিজেপির ব্রিগেডে যাওয়ার পথে বাসে করে ইট, পাথর নিয়ে যাচ্ছে বিজেপির কর্মীরা। বিজেপির স্বরূপ প্রকাশ্যে এসে গিয়েছে। ব্রিগেডের...