Sunday, May 17, 2026

শিশুদের পোলিও টিকা দিতে গাজায় তিন দিনের যুদ্ধবিরতিতে রাজি হামাস ও ইজরায়েল

Date:

Share post:

গাজায় তিন দিনের জন্য যুদ্ধবিরতিতে রাজি হয়েছে হামাস ও ইজরায়েল।গাজার তিনটি ভিন্ন এলাকায় যুদ্ধ বন্ধ রাখতে একমতে পৌঁছেছে ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস ও ইজরায়েল। প্রথম পর্যায়ে ৬ লাখ ৪০ হাজার শিশুদের পোলিও টিকার কার্যক্রম শেষ করতে এই সিদ্ধান্তে পৌঁছেছে তারা।ডব্লিউএইচও এর একজন সিনিয়র আধিকারিক এই তথ্য জানিয়েছেন।

ফিলিস্তিনে নিযুক্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিনিয়র আধিকারিক রিক পিপারকর্ন জানিয়েছেন, আগামী রবিবার থেকে পোলিও ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে। এজন্য সকাল ৬টা থেকে শুরু করে বেলা ৩টা পর্যন্ত হামাস ও ইজরায়েলের মধ্যে হামলা বন্ধ থাকবে।তিনি আরও বলেছেন, গাজার কেন্দ্রস্থল থেকে পোলিও টিকা ক্যাম্পেইন শুরু হয়ে দক্ষিণ গাজায় যাবে। পরবর্তীতে আরও তিনদিনের যুদ্ধবিরতি হবে তখন উত্তর গাজায় পোলিও টিকা কার্যক্রম চলবে। পিপারকর্ন বলেন, প্রয়োজনে যুদ্ধ চারদিনের জন্য বন্ধ রাখার চুক্তি হতে পারে।পিপারকর্ন জানিয়েছেন, প্রথম রাউন্ড শেষ করার চার সপ্তাহ পর দ্বিতীয় রাউন্ডের কার্যক্রম শুরু করতে হবে।

বৃহস্পতিবার রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে গাজার মানবিক পরিস্থিতি নিয়ে একটি বৈঠক হয়। সেখানে ডব্লিউএইচও’র জরুরি অবস্থার পরিচালক মাইক রেয়ান বলেন, গাজায় পোলিও কার্যক্রম শেষ করতে অতিরিক্ত এক থেকে দুইদিন সময় লাগতে পারে।

এর আগে ২৩ অগাস্ট বিশ্ব স্বাস্থ্য সংস্থা নিশ্চিত করেছিল যে গাজায় একটি শিশু টাইপ ২ পোলিও ভাইরাসে আক্রান্ত হয়ে পঙ্গুত্ব বরণ করেছে। ২৫ বছরের মধ্যে ওই অঞ্চলে এটিই প্রথম ঘটনা।প্রসঙ্গত, গত বছরের ৭ অক্টোবর থেকে ইজরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ চলছে। এখনও পর্যন্ত গাজায় ইজরায়েলের হামলায় ৪০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে দাবি করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।অন্যদিকে ইজরায়েলের দাবি হামাসের হামলায় বারোশো ইডরায়েলি নিহত হয়েছেন।

 

 

 

Related articles

ISL: রুদ্ধশ্বাস খেলা শেষেও ডার্বি ড্র, খেতাবের ফয়সালা শেষ ম্যাচেই

আইএসএল ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি ড্র। খেলার ফল ১-১।খেতাব জয়ের দৌড়ে এগিয়ে গেল ইস্টবেঙ্গল। লিগের ভাগ্য ঝুলেই রইল...

বিজয় উৎসবের পরেই রণক্ষেত্র সন্দেশখালি! নব্য-আদি দ্বন্দ্বে আক্রান্ত বিজেপি কর্মীরাই

লোকসভা নির্বাচনের ফল প্রকাশের রেশ কাটতে না কাটতেই এবার তীব্র দলীয় কোন্দলে রক্ত ঝরল সন্দেশখালিতে। ভোটের ফল বেরোনোর...

জেলায় জেলায় বিজেপির গুন্ডাবাহিনীর তাণ্ডব! ঘরছাড়াদের পাশে দাঁড়িয়ে ক্ষয়ক্ষতি খতিয়ে দেখল টিম তৃণমূল

বিজেপির গুন্ডাবাহিনী জেলায় জেলায়, সদর থেকে গ্রাম পঞ্চায়েতে লাগামহীন তাণ্ডব চালাচ্ছে! রাজনৈতিক প্রতিহিংসায় বর্বরোচিত হামলা, অত্যাচার-মারধর-ভাঙচুর চলছে নিরন্তর।...

পার্কসার্কাসে বিক্ষোভ ঘিরে উত্তেজনা: পাথরবৃষ্টিতে আহত ৩ পুলিশ কর্মী

নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির মধ্যে এবার উত্তাপ ছড়ালো কলকাতার পার্ক সার্কাসে। সরকারি নীতির বিরোধিতা করে...