Friday, June 19, 2026

হোটেলে ডেকে যৌন নির্যাতনের অভিযোগ! কর্নাটকের বিজেপি নেতার ‘কীর্তিতে’ শোরগোল 

Date:

Share post:

ফের বিজেপি নেতার (BJP) বিরুদ্ধে যৌন নিগ্ৰহের অভিযোগ! ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে কর্নাটকে (Karnataka)। বিজেপি নেতার বিরুদ্ধে ইতিমধ্যে দক্ষিণ কন্নড় জেলার এক থানায় দায়ের হয়েছে এফআইআর (FIR)। অভিযোগ, ২০২৩ সালের জুন মাসে বেঙ্গালুরুর এক হোটেলে বছর ৪৭-এর এক মহিলার যৌন নিগ্রহ করেন তিনি। শুধু তাই নয়, ওই মহিলার সঙ্গে জোর করে তিনি একাধিক সেলফি ও ভিডিয়ো ক্যামেরাবন্দি করেছেন বলেও অভিযোগ।

নির্যাতিতার দাবি, লাগাতার ওই ছবি ও ভিডিয়োগুলি ফাঁস করে দেওয়ার হুমকি দিচ্ছিলেন ওই বিজেপি নেতা। মহিলা অভিযোগপত্রে আরও জানিয়েছেন, অভিযুক্ত বিজেপি নেতার আদর্শে তিনি অনুপ্রাণিত হয়েছিলেন। সমাজমাধ্যমে তাঁকে সমর্থনও করতেন তিনি। নির্যাতিতার দাবি, ২০২৩ সালের জুনের প্রথম সপ্তাহে বেঙ্গালুরুর এক হোটেলে তাঁকে ডেকেছিলেন বিজেপি নেতা এবং সেখানেই তাঁকে যৌন নিগ্রহ করেন বলে অভিযোগ। এদিকে থানায় অভিযোগ জানাতেই তড়িঘড়ি মহিলার বয়ানের ভিত্তিতে পুলিশ বিজেপি নেতার বিরুদ্ধে প্রতারণা, যৌন নিগ্রহ এবং ভয় দেখানোর অভিযোগে দায়ের করেছে এফআইআর‌।

তবে অভিযোগ সামনে আসতেই বিজেপি নেতা তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, আমার বিরুদ্ধে যাবতীয় অভিযোগ মিথ্যা। আমার মনে হয়, এই অভিযোগগুলি পরিকল্পিত এবং সাজানো। তবে ঘটনায় এখনও পর্যন্ত কর্নাটকের বিজেপি নেতৃত্বের কোনও প্রতিক্রিয়া মেলেনি।


Related articles

প্রবল বৃষ্টিতে উত্তরে জাতীয় সড়কে ধস, ভাঙল সেতু, দক্ষিণে জারি হলুদ সতর্কতা

রাতভর প্রবল বৃষ্টি, প্রবল বৃষ্টিতে(Rain) উত্তরবঙ্গের(North Bengal) কার্শিয়ঙের ১১০ নম্বর জাতীয় সড়কে ধস, যান চলাচল ব্যহত। প্রবল বৃষ্টিতে...

বিদ্রোহী সাংসদদের ইস্যুতে স্পিকারের সঙ্গে বৈঠক, দিল্লি যাচ্ছেন অভিষেক

রাজ্যে পালা বদলের পর বিধানসভার পাশাপাশি লোকসভাতেও তৃণমূলের(TMC) ভাঙন অব্যাহত। ইতিমধ্যেই ২০ জন সাংসদ  ভিন্ন ব্লকে নাম লিখিয়েছেন,...

ইডির জিজ্ঞাসাবাদে বয়ানে গরমিল, কয়লা পাচার কাণ্ডে গ্রেফতার প্রাক্তন ওসি

কয়লা পাচার কাণ্ডে ইডির হাতে গ্রেফতার হলেন পশ্চিম বর্ধমানের বারাবনি থানার প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডল( Monoranjan Mandol)। বর্তমানে...

যোগ দিবসের আগে ম্যারাথনে অংশ নিলেন শুভেন্দু, অতীতের রেকর্ড ভাঙার আহ্বান মুখ্যমন্ত্রীর

আগামী রবিবার আন্তর্জাতিক যোগ দিবস। রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার চালু হওয়ার পর জৌলুস বেড়েছে যোগ দিবসের। আগামী রবিবার...