Saturday, June 13, 2026

ত্যাজ্য-বন্ধু! সুদীপ্তা-নীল-ঋত্বিকদের ক্ষোভের পাল্টা নিজের মন্তব্যের ব্যাখ্যা কাঞ্চনের

Date:

Share post:

জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির জেরে চূড়ান্ত দুর্ভোগের মুখে পড়েছেন সাধারণ রোগীরা। হাসপাতালে গিয়েও চিকিৎসা না করিয়ে ফিরে আসতে হচ্ছে তাঁদের। এই পরিস্থিতিত জুনিয়র চিকিৎসকদের কাজে ফিরতে বলেন বিধায়ক-অভিনতা কাঞ্চন মল্লিক (Kanchan Mallik)। তবে, সেটা বলতে গিয়ে তিনি যে মন্তব্য করেছেন, তার তুমুল বিরোধিতা করেছেন তাঁরই বন্ধু স্থানীয় সহকর্মীরা। এমনকী, কাঞ্চনের সঙ্গে নাটকের শো বাতিল করছেন অভিনেতা-পরিচালক সুজন মুখোপাধ্যায় (Sujan Mukharjee)। এর পাল্টা কাঞ্চন জানান, “আমারও যা ব্যক্তিগত মতামত, আমি সেটাই বলেছি। চিকিৎসকরা যখন বেতন পাচ্ছেন, তখন মুমূর্ষু রোগীরা কেন পরিষেবা পাবেন না?”

কী বলেছিলেন কাঞ্চন মল্লিক?
রবিবার কোন্নগরের মহিলা তৃণমূলের (TMC) ধর্নামঞ্চে বিধায়ক কাঞ্চন (Kanchan Mallik) বলেন, “যাঁরা কর্মবিরতি করছেন বা শাসকদলের বিরুদ্ধে বলছেন, তাঁরা সরকারি বেতনটা নিচ্ছেন তো? না কি নিচ্ছেন না? পুজোর বোনাসটা নেবেন তো? আমার প্রশ্ন এগুলো।“ এই মন্তব্যের বিরুদ্ধে একের পর এক পোস্ট হয়। অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী বন্ধু কাঞ্চনকে ‘ত্যাজ্য’ করার কথা ঘোষণা করেন। কাঞ্চনের মন্তব্যের বিরোধিতা করেন ঋত্বিক চক্রবর্তী, জয়দীপ মুখোপাধ্যায়, সুজন নীল মুখোপাধ্যায়, জয়জিৎ বন্দ্যোপাধ্যায়ে, ঋদ্ধি সেন-সহ অনেকেই।

সুদীপ্তা চক্রবর্তী লেখেন, “কাঞ্চন তোকে ত্যাগ দিলাম। অনুপ্রেরণার লকারে চোখ, কান, মাথা, মনুষ্যত্ব, বিবেক, বুদ্ধি, বিবেচনা, শিক্ষা সব ঢুকিয়ে রেখে চাবিটা হারিয়ে ফেলেছিস মনে হয়। চাবিটা খুঁজে পেলে খবর দিস বন্ধু। তখন আবার কথা হবে, আড্ডা হবে।”

‘স্বপ্নসন্ধানী’-তে অভিনয়ের সূত্রে কাঞ্চনের সঙ্গে বন্ধুত্ব সুজন নীল মুখোপাধ্যায়ের। তিনি ফেসবুকে পোস্টে, ”বন্ধুত্বের হয় না পদবি? হয়…সরকারি সিলমোহর।” একসঙ্গে তিনি পোস্ট করে জানান, ‘চেতনা’র ‘মাগন রাজার পালা’ নাটকটির শো- যেখানে তাঁর ও কাঞ্চনের অভিনয়ের কথা ছিল সেটা বাতিল হয়েছে। এছাড়াও ঋদ্ধি থেকে শুরু করে জয়জিৎ সবাই কাঞ্চনের মন্তব্যের বিরোধিতা করেছেন।

এই বিষয়ে বিধায়ক কাঞ্চন জানান, “এই বিষয়ে আলাদা করে বলার কিছু নেই। সুদীপ্তার মনে হয়েছে, ওটা ওঁর ব্যক্তিগত মত। আমারও যা ব্যক্তিগত মতামত, আমি সেটাই বলেছি।“ এর পরেই তিনি প্রশ্ন তোলেন, “চিকিৎসকরা যখন বেতন পাচ্ছেন, তখন মুমূর্ষু রোগীরা কেন পরিষেবা পাবেন না? আমি আন্দোলন করার কথা বলে যদি কাজ বন্ধ রাখি, প্রযোজক কি আমাকে টাকা দেবেন? পেশাদার শিল্পী হিসেবে তো আমাকে কাজটা চালিয়ে যেতেই হবে। শুধু এটুকুই বলতে চেয়েছিলাম।”











Related articles

তৃণমূলের সংসদীয় দলে ভাঙন ধরানোর কারিগর! চিনে নিন এই রমেশকে

তৃণমূলে বিদ্রোহের পিছনে রয়েছেন অন্ধ্রপ্রদেশের বিজেপি সাংসদ সিএম রমেশ। ব্যক্তিগত সম্পর্ক এবং কেন্দ্রের সমর্থনের প্রতিশ্রুতি কাজে লাগিয়ে তিনি...

অসমের জোড়হাটে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার বিমান! চলছে উদ্ধার কাজ

ফের দুর্ঘটনার শিকার বায়ুসেনার বিমান (IAF flight) ! এবার অসমের (Assam) জোড়হাটে ভারতীয় বায়ুসেনার AN-32 জেট ভেঙে পড়ল...

অভিষেকের বাড়িতে তল্লাশি অভিযান ‘রাজনৈতিক প্রতিহিংসা’, বিজেপিকে বেনজির আক্রমণ সাগরিকার 

মধ্যরাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়িতে পৌঁছে গেল পুলিশ, তালা ভেঙে ভেতরে ঢুকে পুরো বাড়ির তল্লাশির নির্যাস কী?...

নেইমারকে ছাড়া বিশ্বকাপের প্রথম ম্যাচে কীভাবে দল সাজাচ্ছে ব্রাজিল 

ফিফা বিশ্বকাপ প্রতিযোগিতায় (Fifa Football WC) শনিবার মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিরুদ্ধে মাঠে নামবেন সেলেকাওরা (Brazil versus Morocco)। প্রথম...