Wednesday, June 24, 2026

বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য পদে ২৫০০ আবেদনকারী, নিয়োগের তথ্য পেশ সুপ্রিম কোর্টে

Date:

Share post:

রাজ্যপালের ‘সংকট’ কাটার পরই বিশ্ববিদ্যালয়গুলিতে নিয়োগে তৎপর রাজ্য সরকার। রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য পদে নিযুক্তির জন্য আবেদন করেছেন ২৫০০ জন ব্যক্তি। সোমবার দেশের শীর্ষ আদালতে উপাচার্য নিয়োগ মামলার শুনানিতে তথ্য দেন রাজ্যের তরফে সওয়াল করা প্রবীণ আইনজীবী জয়দীপ গুপ্ত। সোমবারের শুনানিতে বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার বেঞ্চ সুপ্রিম কোর্টের নির্দেশে তৈরি কমিটির মাধ্যমেই নিয়োগের প্রক্রিয়া জারি রাখার নির্দেশ বহাল রাখে।

শীর্ষ আদালতের নির্দেশ মতো প্রাক্তন প্রধান বিচারপতি উদয় উমেশ ললিতের নেতৃত্বাধীন কমিটিই রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের বিষয়টি দেখভাল করছেন। তাঁরাই বিভিন্ন ব্যক্তিদের আবেদনপত্র খতিয়ে দেখছেন। তা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন অ্যাটর্নি জেনারেল আর বেঙ্কটরামানিও। ৬ সপ্তাহ পরে ফের এই মামলার শুনানি। তখন আবার উপাচার্য নিয়োগের অগ্রগতি সংক্রান্ত তথ্য জানাতে হবে সংশ্লিষ্ট সব পক্ষকে।

রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পদে নিয়োগ নিয়ে রাজ্যের তৈরি তালিকায় অনুমোদন না দিয়ে দিনের পর দিন ফেলে রেখেছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। এর ফলে উচ্চশিক্ষায় পাঠরত পড়ুয়ারা প্রবল সমস্যায় পড়েন। প্রশাসনিক সমস্যা তৈরি হয় রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। এই আবহে রাজ্যপাল তথা আচার্যের অবস্থানকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় রাজ্য সরকার। সেই মামলার শুনানিতেই সর্বোচ্চ আদালতের তরফে রাজ্যপাল তথা আচার্যকে কার্যত হুঁশিয়ারি দেওয়া হয়। পড়ুয়াদের ভবিষ্যৎ সুরক্ষার স্বার্থে তাঁরা কোনও প্রকার অনিয়ম বরদাস্ত করবেন না, সাফ জানান শীর্ষ আদালতের বিচারপতিরা।

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...