Sunday, May 17, 2026

‘বিচার চায় তিলোত্তমা’, অভিনব প্রতিবাদ ‘হোম ডেলিভারি’ সংস্থা সুইগির

Date:

Share post:

আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের প্রতিবাদে মুখর রাজ্যবাসী। মঙ্গলবার পশ্চিমবঙ্গ বিধানসভায় পাশ হয়েছে ধর্ষণ বিরোধী ‘অপরাজিতা বিল’। দলমত নির্বিশেষে সবার মুখে একটাই স্বর, ‘জাস্টিস ফর আরজি কর’। এবার অভিনব প্রতিবাদ করে নজির গড়ল খাবার ডেলিভারি সংস্থা সুইগি। খাবারের সঙ্গে সঙ্গে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হচ্ছে ‘বিচার চায় তিলোত্তমা’ স্লোগান।

সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে সুইগি’র একটি বিল। একদম ওপরে ইংরেজি হরফে বড় বড় করে লেখা ‘উই ওয়ান্ট জাস্টিস!’ এর ঠিক নিচেই লেখা ‘ফর আরজি কর কেস’। ওই বিলে হ্যাজট্যাগ দিয়ে লেখা, বিচার চায় তিলোত্তমা। সেই সঙ্গে আরও প্রশ্ন তোলা হয়েছে, মহিলা- কর্তব্যরত মহিলা চিকিৎসক- চিকিৎসকরা নিরাপদ?

এই ছবি ভাইরাল হয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে। সুইগির এমন অভিনব প্রতিবাদের ভাষাকে সাধুবাদ জানাচ্ছেন নেটিজেনরা। তাদের বক্তব্য, অন্যান্য বেসরকারি সংস্থাও এভাবেই গড়ে তুলুক প্রতিবাদ। সকল দোষীদের গ্রেফতার ও  চূড়ান্ত শাস্তির দাবিতে সরব হোক সমাজের সমস্ত স্তরের মানুষ।

 

Related articles

রবিবাসরীয় সকালে অস্বস্তিকর গরম, বিকেলে ঝড়বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে 

ছুটির সকালে ভ্যাপসা গরমে নাজেহাল বাঙালি। ঘরের মধ্যে ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না, হাটে বাজারে বেরোলে ঘেমেনেয়ে একাকার...

রবিবারও জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

রাজ্যে ভোট পরবর্তী হিংসায় (post poll violence) আক্রান্ত তৃণমূল কর্মীরা। কেউ ঘর ছাড়া, কেউ শারীরিক হেনস্থার শিকার। দলের...

বুলডোজার দিয়ে হাওড়ায় ভাঙা হল দেড়শোর বেশি দোকান!

ফের রাজ্যে বুলডোজার অ্যাকশন! এবার হাওড়া স্টেশনে (Howrah Station) রাতে চলল বুলডোজার। নোটিশ আগে দেওয়া হয়েছিল কিন্তু এবার...

রাজধানী এক্সপ্রেসে আগুন! ভস্মীভূত ২টি কোচ

রবিবার সকালে তিরুবনন্তপুরম থেকে হজরত নিজামুদ্দিনগামী রাজধানী এক্সপ্রেসে অগ্নিকাণ্ড (Rajdhani Express fire incident)। এদিন ভোর সাড়ে পাঁচটা নাগাদ...