Wednesday, June 24, 2026

প্রতিবাদী ডাক্তাররা কাজে ফিরুন, সুপ্রিম বিচারে আস্থা রেখে বড় বার্তা IMA-র

Date:

Share post:

আর জি কর হাসপাতালে (RG Kar Medical College and Hospital) চিকিৎসক তরুণীর মৃত্যুর ঘটনায় কর্মবিরতিতে অনড় জুনিয়র চিকিৎসকরা। সুপ্রিম কোর্টে বিচার চলছে, কেন্দ্রীয় এজেন্সি তদন্ত করছে। কিন্তু তা সত্ত্বেও বিচারের দাবিতে সোচ্চার হয়ে প্রতিদিন একের পর এক প্রতিবাদী কর্মসূচিতে ব্যস্ত জুনিয়র ডাক্তাররা (Junior Doctor’s Cease work) কিছুতেই কর্মবিরতি তোলার ঘোষণা করছেন না। এতে স্বাস্থ্য পরিষেবায় বড় প্রভাব পড়ছে। এবার ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (IMA)আবারও আর জি করের বিক্ষোভরত চিকিৎসকদের অবিলম্বে কাজে ফেরার বার্তা দিল।

কলকাতার সরকারি হাসপাতালের ঘটনায় চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীদের ক্ষোভ প্রকাশ, ভয় পাওয়া সবই স্বাভাবিক। এই ঘটনায় ডাক্তারদের প্রতিক্রিয়ায় সহমত ও সমবেদনা জানিয়ে IMA এর বার্তা, গোটা দেশের সব পরিবারই ওই তরুণীকে নিজের মেয়ে বলে মেনে নিয়ে এই আন্দোলন করছে। কিন্তু তার জন্য চিকিৎসা পরিষেবা বন্ধ হয়ে থাকতে পারে না। এই দিকটাও সকলের খেয়াল রাখা উচিত। কারণ বহু মানুষ চিকিৎসা পরিষেবা পাচ্ছে না, তাঁদের সমস্যা হচ্ছে। আইএমএ প্রেসিডেন্ট আন্দোলনকারী চিকিৎসকদের উদ্দেশ্য করে বলেন, ” যাঁরা আন্দোলন করছেন তাঁদের দাবি একশো শতাংশ ন্যায্য। কিন্তু সুপ্রিম কোর্ট (Supreme Court) নিজে বলেছে তাঁদের ওপর ভরসা রাখতে। তাই আমাদেরও এই বিষয়টিকে সম্মান জানিয়ে সব ডাক্তারদের নিজ নিজ কাজে ফেরা উচিত এবং বিচারের দিকটি শীর্ষ আদালতের ওপরই ছেড়ে দেওয়া উচিত।” বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টে সিবিআই-এর আর জি করের তদন্ত সংক্রান্ত স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার কথা থাকলেও বুধবার রাতে জানা যায় আজ শীর্ষ আদালতে এই মামলার শুনানি হচ্ছে না। আশাহত প্রতিবাদীরা।


Related articles

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...