Tuesday, June 16, 2026

দেউলিয়া হওয়ার পথে মুইজ্জু সরকার, মালদ্বীপে সরকারি বন্ড বিক্রির হিড়িক!

Date:

Share post:

গত নভেম্বরে মালদ্বীপের নয়া রাষ্ট্রপতি নির্বাচিত হন মহম্মদ মুইজ্জু। তার উত্থানের পর থেকে ভারত মহাসাগরের এই দ্বীপরাষ্ট্রটিকে আরও তহবিল দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বেজিং। তবে বছর ঘুরতেই না ঘুরতেই বদলে গেল সেই চিত্র। চরম আর্থিক সঙ্কটের মুখে দ্বীপরাষ্ট্র। সুকুক যা পরিচিত ইসলামিক বন্ড নামেও, চলছে তা বিক্রি করার হিড়িক।এদিকে সুকুকের দাম সম্প্রতি ৭০ সেন্ট করে কমেছে ডলারের নিরিখে। এই পতন সময়ের সঙ্গে বৃদ্ধির আশঙ্কা রয়েছে।একদিকে বিদেশি মুদ্রার খরা অন্যদিকে শেষ হচ্ছে ডলারের ভান্ডার।

ফলে দেউলিয়ার আশঙ্কায় ভুগছে ভারতের দক্ষিণ-পশ্চিমের দ্বীপরাষ্ট্র মালদ্বীপ। জুন মাসের তথ্যানুসারে, মলদ্বীপের বিদেশি মুদ্রার ভান্ডারে ৩৯.৫ কোটি ডলার থাকা সত্ত্বে মাত্র ৪৫ লক্ষ ডলার তা ব্যবহারযোগ্য।অন্যদিকে সুকুক বিক্রি বাড়ায় বিপদের মুখে মুইজ্জু সরকার। পাশাপাশি ২০২৬ সালে মেয়াদপূর্তি সুকুকের ঋণপত্র বাবদ ৫০ কোটি মেটাতে হবে সরকারকে। আর তার মাঝেই দাম কমার কারণে সুকুক বিক্রি নতুন করে চাপে ফেলেছে দ্বীপরাষ্ট্রকে। বিষয়টি স্পষ্ট করতে ড্যান্সকে ব্যাঙ্কের ম্যানেজার সোয়েচেন মোরচের জানিয়েছেন,  আমরা গ্রীষ্মের শুরুতে বেশির ভাগ বন্ড বিক্রি করেছিলাম। যেহেতু মলদ্বীপের হাতে বৈদেশিক মুদ্রা ভান্ডার কমেছে, তাই তড়িঘড়ি এই সিদ্ধান্ত। পুরো বিষয়টা স্বাভাবিকভাবে খারাপের দিকে যাচ্ছে।











Related articles

আজ স্পিকারের ডাকে বিধানসভায় সর্বদলীয় বৈঠক, চিঠি পাননি শোভনদেব- কুণাল 

বিধানসভার বাদল অধিবেশন শুরুর আগে বুধবার সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছেন স্পিকার রথীন্দ্র বোস। কিন্তু চিঠি পাঠানো হল না...

যোগ দিবসের প্রস্তুতির জের, আজ থেকে বন্ধ সুন্দরবনের পর্যটনকেন্দ্র-জঙ্গল সাফারিও!

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে কলকাতায় আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Natendra Modi)। রেড রোডে সাত...

গ্রেফতার তৃণমূলের শিক্ষক সংগঠনের নেতা মইদুল

আত্মহত্যায় প্ররোচনা মামলায় গ্রেফতার করা হল তৃণমূলের (TMC) শিক্ষক সংগঠনের নেতা মইদুল ইসলামকে (Maidul Islam)। ঘটনা ২০২২ সালের।...

ইউক্রেনে ফের রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, ক্ষতিগ্রস্ত ঐতিহাসিক ডরমিশন ক্যাথেড্রাল!

থামছে না রাশিয়া-ইউক্রেন সংঘর্ষ (Russia - Ukraine Conflict), সোমবার রাতভর হামলায় এবার রুশ ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ল ইউক্রেনের রাজধানী...