Tuesday, June 16, 2026

কার্গিলে পাক সেনাই ভারতের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, ফাঁস সেনাপ্রধানের!

Date:

Share post:

জঙ্গিদের আঁতুড়ঘর প্রতিবেশি পাকিস্তান। ভারতের তরফ থেকে বারবার এই দাবি বিশ্ব দরবারে তুলে ধরা হলেও কান দেয়নি শান্তি প্রতিষ্ঠার বাহকরা। এবার পাকিস্তানের (Pakistan) সেনা প্রধান নিজে স্বীকার করলেন ভারতে জঙ্গি হামলা বলে দাবি করা যুদ্ধও আসলে পাক স্পনসরড। ডিফেন্স ডে উদযাপন অনুষ্ঠানে প্রকাশ্যেই এই দাবি পাক সেনা প্রধান জেনারেল আসিম মুনিরের (Asim Munir)।

ভারত-পাকিস্তানের মধ্যে দেশের স্বাধীনতা ও দেশভাগের পরে একাধিক প্রত্যক্ষ যুদ্ধ হয়েছে যার মধ্যে অন্যতম বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ। ডিফেন্স ডে-তে (Defense Day) সেনাবাহিনীকে যুদ্ধ নিয়ে বার্তা দিতে গিয়ে ধন্যবাদ ও শ্রদ্ধা জানান সেনা প্রধান মুনির। সেই সময়ই তিনি বলেন, “শত্রুদের বিরুদ্ধে বুক চিতিয়ে যুদ্ধ করা ও শহিদ হওয়া যোদ্ধাদের কুর্নিশ জানাই। বাস্তবেই পাকিস্তানি সেনাবাহিনী একটি সফল ও সাহসী সেনাবাহনী। তাঁরা স্বাধীনতার মূল্য ও তাঁর মর্যাদা কীভাবে দিতে তা সঠিকভাবে জানে।”

এই প্রসঙ্গেই একাধিক লড়াইয়ের উল্লেখ করেন সেনাপ্রধান। সেখানে ভারতের বিরুদ্ধে যুদ্ধে পাক সেনার বাহাদুরিকে কুর্নিশ জানানো হয়। সেনাপ্রধান বলেন, “হাজার হাজার শহিদ হয়েছেন ভারতের সঙ্গে ১৯৪৮, ১৯৬৫, ১৯৭১ ও ১৯৯৯-এর কার্গিল যুদ্ধে (Kargil War)।” কার্যত এখানেই প্রতিবেশী দেশের সেনাপ্রধান মুনির স্বীকার করে নেন আদতে ভারতে জঙ্গি হামলার নামে চালানো সব হামলাই পাকিস্তানের সরকার পোষিত।

Related articles

গ্রেফতার তৃণমূলের শিক্ষক সংগঠনের নেতা মইদুল

আত্মহত্যায় প্ররোচনা মামলায় গ্রেফতার করা হল তৃণমূলের (TMC) শিক্ষক সংগঠনের নেতা মইদুল ইসলামকে (Maidul Islam)। ঘটনা ২০২২ সালের।...

ইউক্রেনে ফের রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, ক্ষতিগ্রস্ত ঐতিহাসিক ডরমিশন ক্যাথেড্রাল!

থামছে না রাশিয়া-ইউক্রেন সংঘর্ষ (Russia - Ukraine Conflict), সোমবার রাতভর হামলায় এবার রুশ ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ল ইউক্রেনের রাজধানী...

স্পেনকে রুখে দিয়ে চোখে জল, ৪০ বছরের কেপ ভার্দের গোলরক্ষকের জীবন অনুপ্রাণিত করবে আপনাকেও

স্বপ্নকে বাস্তবে পরিণত করে ফেলা একটা দেশ আজ হইচই ফেলে দিয়েছে। হেভিওয়েট স্পেনকে আটকে দিয়েছে কেপ ভার্দে। বলা...

আজ উত্তরবঙ্গ সফর মুখ্যমন্ত্রীর, প্রশাসনিক বৈঠক কার্শিয়াঙে

পাহাড়ের মন পেতে বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) মঙ্গলবার উত্তরবঙ্গ সফরে রওনা দেবেন। আজই দার্জিলিং...