Saturday, March 14, 2026

‘ইয়াগি’ ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত ভিয়েতনাম! লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

Date:

Share post:

শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াগির (Typhoon Yagi) তাণ্ডবে তছনছ ভিয়েতনাম। লাল নদীর জল ঢুকে বানভাসি রাজধানী হ্যানয়। ইতিমধ্যে ইয়াগিকে (Yagi) চলতি বছর এশিয়ার বুকে আছড়ে পড়া ‘সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়’ বলে মনে করছেন আবহাওয়াবিদরা। শেষ প্রাপ্ত খবর অনুযায়ী মৃতের সংখ্যা প্রায় ২০০-এর কাছাকাছি পৌঁছেছে। নিখোঁজ অন্তত ১৩০ জন!

প্রাকৃতিক বিপর্যয়ে কার্যত বিধ্বস্ত ভিয়েতনাম (Vietnam)। শনিবার ঘন্টায় ১৪৯ কিলোমিটার গতিবেগে এই ঝড় আছড়ে পড়ে। দুর্যোগর দাপটে ইতিমধ্যেই একাধিক রাস্তাঘাট জলমগ্ন, ভেঙেছে সেতু -বৈদ্যুতিক পোস্ট। ৮০০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। লিচু এলাকার বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে প্রশাসন।হ্যানয়ের পূর্বে উপকূলীয় রফতানি-ভিত্তিক শিল্পকেন্দ্রগুলিও ঝড়ের ধ্বংসলীলা থেকে রক্ষা পায়নি। শহরের উপকণ্ঠে গড়ে ওঠা এই শিল্পতালুকে প্রায় ৪০ হাজার মানুষের বাস। এখানে স্যামস্যাংয়ের মতো গুরুত্বপূর্ণ কোম্পানির কারখানাও রয়েছে। বন্যার জেরে সমস্ত কারখানাতেই পরিষেবা বন্ধ রাখা হয়েছে। স্কুল কলেজগুলিতে ছুটির মেয়াদ বাড়ানো হয়েছে।


spot_img

Related articles

পশ্চিমের পর এবার অশান্ত পূর্ব? পরপর ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

পশ্চিম এশিয়ায় (West Asia) যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এবার পূর্ব এশিয়াতেও (East Asia) বাড়ছে উত্তেজনা। শনিবার (Saturday) একসঙ্গে একাধিক...

ব্রিগেডে মোদির ১৮ হাজার কোটির ললিপপ: পাল্টা ২ লক্ষ কোটি দাবি তৃণমূলের

ব্রিগেডে সভা করে বড় কিছু ঘোষণা করবেন। অন্তত নির্বাচনের আগে এমনটা গোটা বাংলার মানুষ প্রত্যাশা করেছিলেন। অথচ দেশের...

দিলীপকে কোন কথা বলতেই হেসে উঠলেন বিজেপি নেতারা

EXCLUSIVE অভিজিৎ ঘোষ ব্রিগেডে মঞ্চে প্রধানমন্ত্রী। রয়েছেন বঙ্গ বিজেপির প্রথম সারির সমস্ত নেতৃত্ব। প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগত ভাবে কুশল বিনিময় করছিলেন...

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...