Thursday, June 4, 2026

সেবি প্রধানের বিরুদ্ধে লোকপালে অভিযোগ, সক্রিয় সাংসদ মহুয়া

Date:

Share post:

সেবির প্রধান মাধবী পুরী বুচকে ঘিরে বিতর্ক থামার কোনও লক্ষণই নেই৷ দিন কয়েক আগেই সেবি প্রধানের অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে সংসদীয় কমিটির বৈঠকে৷ তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান সাংসদ সৌগত রায় পাবলিক অ্যাকাউন্টস কমিটি(পিএসি)-র বৈঠকে প্রশ্ন তুলেছিলেন সেবি প্রধানের অবস্থান নিয়ে, এমনই দাবি ছিল সংসদীয় সূত্রের৷ আদানি গোষ্ঠীর সঙ্গে সেবি প্রধানের কি সম্পর্ক তা নিয়ে সেবি প্রধানের থেকেই জানতে চাওয়া হোক, তাকে তলব করা হোক পিএসির সামনে, দাবি জানান বর্ষীয়ান তৃণমূল সাংসদ সৌগত রায়৷

এর পরেই সেবি প্রধানকে নিয়ে ফের তোপ দেগেছে তৃণমূল শিবির৷ বৃহষ্পতিবার সেবি এবং সেই সংস্থার প্রধান মাধবী পুরী বুচের বিরুদ্ধে লোকপালের কাছে অভিযোগ জানিয়েছেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র৷ আমাদের দেশের শেয়ার বাজারে সাড়ে ৯ কোটি ভারতীয় এবং ১০০০০-র বেশি বিদেশি সংস্থার বিনিয়োগ আছে৷ সেই সব বিনিয়োগকে সুরক্ষিত রাখা অত্যন্ত জরুরি বিষয়৷ আমাদের দেশের ৬ ট্রিলিয়ন মার্কিন ডলার মূল্যের শেয়ার বাজারকে নিয়ন্ত্রণ করে সেবি৷ এই পরিস্থিতিতে লোকপালের উচিত সেবির মত সংস্থার পবিত্রতা বজায় রাখা এবং প্রয়োজনীয় পদক্ষেপ করা, লোকপালের কাছে জমা দেওয়া অভিযোগ পত্রে দাবি জানিয়েছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র৷

Related articles

প্রশাসনিক বৈঠকে বেলেঘাটার কোন্ কোন্ প্রকল্পের লিখিত প্রস্তাব মুখ্যমন্ত্রীকে দিলেন কুণাল?

বেলেঘাটার একাধিক প্রকল্পের প্রস্তাব থেকে শুরু করে বুলডোজার নীতির বিরোধিতা এবং দলীয় কর্মীদের মিথ্যে মামলায় না ফাঁসানোর দাবি...

পঞ্চায়েতে রাস্তা তৈরি থেকে বিপুল কর্মী নিয়োগ: পরিকল্পনা জানালেন দিলীপ ঘোষ

পঞ্চায়েত দফতরের মন্ত্রিত্ব পাওয়ার পরে কেন্দ্রের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বাংলার পঞ্চায়েতে ডবল ইঞ্জিন সুবিধা পাইয়ে দিতে বদ্ধপরিকর পঞ্চায়েত...

অমূল্য তরুণ প্রাণ হারাল: নিট পরীক্ষার্থীর আত্মহত্যায় ক্ষোভ প্রকাশ মমতার

ফের নিট পরীক্ষার্থীর (NEET Aspirant Suicide) আত্মহত্যা! এবার মধ্যপ্রদেশের নবগঠিত জেলা মৌগঞ্জের বাসিন্দা এক ছাত্রী আত্মহত্যা করেছেন। মৃত...

চোটের উদ্বেগের মধ্যেই অনুশীলনে মেসি, বিশ্বকাপের আগেই জিতলেন পুরস্কারও

দুয়ারে বিশ্বকাপ, এবার আর্কষণের কেন্দ্রবিন্দুতে আকর্ষণ এবং অবশ্যই মেসি(Messi)। আর্জেন্টাইন রাজপুত্রকে এক ঝলক দেখার জন্য হোটেলের বাইরে ভিড়...