Saturday, April 4, 2026

ভাইরাল অডিয়ো কাণ্ডে জেলমুক্ত কলতান, DYFI এর ‘বিজয় মিছিল’!

Date:

Share post:

আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের উপর প্রাণঘাতি হামলার ছক কষেছিলেন। তারপরেও আদালতের রায়ে জামিন পেতেই সেই ডিওয়াইএফআই (DYFI) নেতা কলতানকে বীরের মত বরণ করল বাম নেতা কর্মীরা! ভাইরাল অডিয়ো কাণ্ডে শুক্রবার অবশেষে জেলমুক্ত বাম যুব নেতা কলতান দাশগুপ্ত (Kalatan Dasgupta)। এদিন বিধাননগর আদালতে নথিপত্র ও ব্যক্তিগত বন্ডের টাকা জমা দেওয়ার পর জেল থেকে ছাড়া পেলেন তিনি। মালা, ফুলের তোড়ার সঙ্গে লাল আবির উড়িয়ে সদ্য মুক্তিপ্রাপ্ত ডিওয়াইএফআই নেতাকে বরণ করে নিলেন দলের কর্মী সমর্থকরা। রীতিমতো হাতে ব্যানার নিয়ে মিছিল করল বাম কর্মী সমর্থকরা।

প্রাক্তন তৃণমূল সাংসদ কুণাল ঘোষ (Kunal Ghosh) একটি অডিয়ো ক্লিপ সামনে এনে দাবি করেছিলেন, জুনিয়র ডাক্তারদের অবস্থান মঞ্চে হামলা করার চেষ্টা করছে কোন সংগঠন। আর সেই ছকে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে বড়সড় ষড়যন্ত্র লুকিয়ে ছিল। সেই ঘটনার তদন্তে নেমে বিধাননগর থানা (Bidhannagar Police Station) টালিগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করে সিপিআইএমের রাজ্য কমিটির সদস্য ও যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের মুখপত্র যুবশক্তির (Yuvashakti) সম্পাদক কলতান দাশগুপ্তকে।

এদিন জেল (Jail) মুক্ত হয়ে সংবাদমাধ্যমকে কলতান পাল্টা দাবি করেন, “ষড়যন্ত্র করে গ্রেফতার করা হয়েছিল। এটা বিরাট ষড়যন্ত্র।” এরপরই তাঁকে সামনে রেখে মিছিল করে বাম কর্মী সমর্থকরা। সেই মিছিলের পোস্টারে লেখা ‘লড়াইয়ের অপর নাম, কমরেড কলতান।’

Related articles

ভোটযুদ্ধে নজরে মালদহ, তৃণমূল সভানেত্রীর রোড-শো-এ ইংরেজবাজারে জনসমুদ্র 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে রণকৌশল সাজাতে শনিবার মালদহ জেলাজুড়ে ম্যারাথন প্রচার সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানিকচক, রতুয়া ও মালতীপুরের...

বঙ্গীয় সাহিত্য পরিষদে বিপুল ভোটে জয়ে থাকল বর্তমানদের দাপট

সব বিতর্কের শেষ হল ভোট বাক্সেই। বঙ্গীয় সাহিত্য পরিষদ (Bangiya Sahitya Parishat)-এর কর্মাধ্যক্ষ নির্বাচনে বড় ব্যবধানে জিতলেন বর্তমান...

ভবানীপুরে গেরুয়া শিবিরের মিছিলে গোলমাল! ৪ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল কমিশন

নির্বাচন কমিশন চলছে গেরুয়া শিবিরের আঙ্গুলিহেলনে। এই অভিযোগকেই কিছুটা মান্যতা দিয়েই শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) রোড শো (Road...

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...