Saturday, March 14, 2026

মোদির নাম ভুললেন বাইডেন! আমেরিকা সফরে আখেরে লাভ কি, উঠছে প্রশ্ন

Date:

Share post:

নির্বাচনমুখী আমেরিকায় ফের সফরে নরেন্দ্র মোদি (Narendra Modi)। একদিকে রাশিয়া অন্য দিকে আমেরিকাকে হাতে রাখার চেষ্টা চালালেও আখেরে বিদায়ী রাষ্ট্রপতি বাইডেনের মোদির প্রতি আচরণে মুখ পুড়ল দ্বিপাক্ষিক সম্পর্কের। এই পরিস্থিতিতে ভোটমুখী আমেরিকার সঙ্গে সম্পর্ক কোন পথে যাওয়া উচিত তা নিয়েও বিতর্ক রাজনৈতিক মহলে।

কোয়াড (Quad) সম্মেলনে যোগ দিতে আমেরিকা সফরে গিয়ে বিদায়ী রাষ্ট্রপতি জো বাইডেনের (Joe Biden) সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনাতেও অংশ নেন ভারতের প্রধানমন্ত্রী। ডেলাওয়ারে (Delaware) বাইডেনের বাসভবনে দুজনের কথা হয়। ডেলাওয়ারে কোয়াড সম্মেলনে ক্যানসার নিয়ে যৌথ আলোচনায় যোগ দেন তিনি।

ডেলাওয়ারে কোয়াড সম্মেলনেই নরেন্দ্র মোদির আগে আমেরিকার ক্যান্সার মুনসুট(Quad cancer Moonshot) প্রকল্প নিয়ে প্রস্তাব পেশ করেন বাইডেন। তাঁর পরের বক্তা ছিলেন নরেন্দ্র মোদি। মোদিকে সম্ভাষণ করতে গিয়ে বাইডেন ভুলে যান তাঁর নাম। কোয়াড সম্মেলন নয়, যেন তিনি কোনও বক্তৃতা প্রতিযোগিতায় গিয়েছেন, এমনভাবে পরবর্তী বক্তা কে তার খোঁজ করতে থাকেন। বাইডেনের কর্মীরা মোদিকে বলার জন্য পোডিয়ামে আমন্ত্রণ জানান।

বাইডেনের প্রস্তাবিত কোয়াড ক্যান্সার মুনসুট (Quad Cancer Moonshot) প্রস্তাবে সমর্থন জানালেও আমেরিকার দিক থেকে যোগ্য সম্মান প্রতিদানে পেল না ভারত। সম্প্রতি আমেরিকার বিভিন্ন অনুষ্ঠানে প্রকাশ্যে ভুল কথা বলে ফেলেছেন বাইডেন। এবার সেই ভুলের শিকার নরেন্দ্র মোদি।

spot_img

Related articles

রবিবার সাতগাছিয়ায় অভিষেক: ব্যবসায়ীদের তুলে দেবেন দোকানের চাবি

বরাবরই মানুষের পাশে থেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক ডাকেই তাকে পাওয়া গিয়েছে সবসময়। এবার বড় কাঁছারী মন্দির সংলগ্ন দোকানগুলির...

পশ্চিমের পর এবার অশান্ত পূর্ব? পরপর ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

পশ্চিম এশিয়ায় (West Asia) যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এবার পূর্ব এশিয়াতেও (East Asia) বাড়ছে উত্তেজনা। শনিবার (Saturday) একসঙ্গে একাধিক...

ব্রিগেডে মোদির ১৮ হাজার কোটির ললিপপ: পাল্টা ২ লক্ষ কোটি দাবি তৃণমূলের

ব্রিগেডে সভা করে বড় কিছু ঘোষণা করবেন। অন্তত নির্বাচনের আগে এমনটা গোটা বাংলার মানুষ প্রত্যাশা করেছিলেন। অথচ দেশের...

দিলীপকে কোন কথা বলতেই হেসে উঠলেন বিজেপি নেতারা

EXCLUSIVE অভিজিৎ ঘোষ ব্রিগেডে মঞ্চে প্রধানমন্ত্রী। রয়েছেন বঙ্গ বিজেপির প্রথম সারির সমস্ত নেতৃত্ব। প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগত ভাবে কুশল বিনিময় করছিলেন...