Saturday, May 16, 2026

হাই কোর্টের নির্দেশ মেনে ৪ সপ্তাহেই হচ্ছে প্যানেল প্রকাশ, অশান্তির চেষ্টা চাকরিপ্রার্থীদের

Date:

Share post:

সময়ের মধ্যেই উচ্চ প্রাথমিকের প্যানেল (Panel) প্রকাশের দিনক্ষণ ঘোষণা করল স্কুল সার্ভিস কমিশন (SSC)। কলকাতা হাই কোর্টের বেঁধে দেওয়া ডেডলাইনের (Deadline) মধ্যেই এই দিন ঘোষণা করা হয়। কিন্তু রাজ্যে অশান্তি ছড়াতে বিরোধীদের উস্কানিতে সোমবার কর্মব্যস্ত দিনে সল্টলেক করুণাময়ী চত্বরে চাকরি প্রার্থীরা বিক্ষোভ দেখান।২০১৬ সালের উচ্চ প্রাথমিকের প্যানেল ২৮ সেপ্টেম্বরের মধ্যে প্রকাশ করতে হবে বলে নির্দেশ দিয়েছিল হাই কোর্ট। সেই মতোই ২৫ সেপ্টেম্বর প্যানেল প্রকাশিত হবে বলে জানিয়েছে রাজ্য। এর ফলে ১৪ হাজার ৫২ জন চাকরি পাবেন। এদিন সোমবারই আপার প্রাইমারি চাকরিপ্রার্থীরা SSC ভবন অভিযান করেন। তাঁদের দাবি, ২০১৬ সালের আপার প্রাইমারির ১৪ হাজার ৫২ জন প্রার্থীর চাকরি সুনিশ্চিত করতে হবে। লক্ষ্মীপুজো ও কালীপুজোর মাঝে সম্পূর্ণ করতে হবে দ্বিতীয় ও তৃতীয় কাউন্সেলিং। পরিস্থিতি সামাল দিতে স্কুল সার্ভিস কমিশনের অফিসের কিছুটা আগেই বিক্ষোভরত চাকরিপ্রার্থীদের আটকানোর চেষ্টা করে পুলিশ। পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি বেধে যায় চাকরিপ্রার্থীদের।
আরও খবর: নিজেদের মূর্তি না বানিয়ে ফ্লাড কন্ট্রোলের টাকা দিলে কাজ হত: বর্ধমান-বাঁকুড়ায় কেন্দ্রকে নিশানা মুখ্যমন্ত্রীর
২৮ অগাস্ট কলকাতা হাই কোর্টের নির্দেশ ছিল, ৪ সপ্তাহের মধ্যে ১৪ হাজার ৫২ জনের মেধা তালিকা প্রকাশ করতে হবে। পরের ৪ সপ্তাহের মধ্যে কাউন্সিলিং প্রক্রিয়া শুরু করতে হবে। তবে নির্দিষ্ট দিন অতিক্রান্ত হওয়ার আগেই চাকরিপ্রার্থীদের বিক্ষোভে তীব্র যানজট সৃষ্টি হয় সল্টলেকে স্কুল সার্ভিস কমিশনের অফিসের সামনে। পরে পুলিশ তাঁদের সরিয়ে দিলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। আর এদিনই হাই কোর্টের নির্দেশ মেনে ডেড লাইন অনুসারে ২৫ সেপ্টেম্বর প্যানেল প্রকাশের বিজ্ঞপ্তি দিল স্কুল সার্ভিস কমিশন (SSC)।









Related articles

ISL: ডার্বিতে অতিথি নিশীথ, ট্রফি প্রদানের অনুষ্ঠানেও থাকছে বড় চমক!

আইএসএল ডার্বিকে (ISL Derby) ঘিরে ইতিমধ্যেই উন্মাদনায় ফুটছে কলকাতা (Calcutta)। তার মধ্যেই বড় খবর, ১৭ মে যুবভারতী ক্রীড়াঙ্গনে...

মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি! গার্ডেনরিচ থেকে গ্রেফতার পাট ব্যবসায়ী

সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে খুনের হুমকি দিয়ে গ্রেফতার এক ব্যক্তি। ভবানীপুর থানায় আসা হুমকি মেলের সূত্র ধরে শুক্রবার...

IPL: মরণ-বাঁচন ম্যাচে কেকেআরের আশা-আশঙ্কা ‘বরুণকে’ নিয়েই, কেমন থাকবে আবহাওয়া?

শনিবার ইডেনে গুজরাটের বিরুদ্ধে খেলতে নামছে কেকেআর(KKR)। প্লে অফের শেষ আশা টিকিয়ে রাখতে এই ম্যাচে জয় ছাড়া বিকল্প...

বিদেশে রফতানি হবে বাংলার আলু: বৈঠকে সিদ্ধান্ত মন্ত্রী দিলীপের

দলের অভিজ্ঞ নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য়ের গুরুত্বপূর্ণ দফতর কৃষি বিপণনের। সেই দায়িত্ব পেয়ে দিলীপ ঘোষ প্রথম দিন...