Thursday, May 14, 2026

হাসপাতাল থেকে ফেরার পথে বিপত্তি! জেল হাসপাতালে টালা থানার প্রাক্তন ওসি

Date:

Share post:

ফের অসুস্থ টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল (Abhijit Mandol)। বুধবার শিয়ালদহ কোর্ট থেকে জেলে ফেরার সময়ে আচমকা অসুস্থ বোধ করেন। প্রিজন ভ্যানে ওঠার সময়ে হোঁচট খেয়ে পড়ে যান তিনি। তারপরেই অভিজিৎকে দ্রুত প্রেসিডেন্সি জেল হাসপাতালে (Jail Hospital) নিয়ে যাওয়া হয়। আপাতত সেখানেই ভর্তি রয়েছেন তিনি।আরজি কর কাণ্ডে নাম জড়ানোর পর CBI অভিজিৎ মণ্ডলকে (Abhijit Mandol) তলব করেছিল। সে সময় ৫সেপ্টেম্বর কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। বুকে ব্যথা ও উচ্চ রক্তচাপের উপসর্গ নিয়ে ভর্তি হন তিনি। যদিও ভর্তি হওয়ার আর্জি জানিয়ে দিনভর উত্তর থেকে দক্ষিণ কলকাতার অন্তত পাঁচটি বেসরকারি হাসপাতাল ঘুরতে হয় তাঁকে। অবশেষে দক্ষিণ কলকাতার এক বেসরকারি নার্সিংহোমে ভর্তি হন। তার কয়েক দিন পরেই গ্রেফতার করা হয় অভিজিৎকে। বুধবার রাতে অসুস্থ বোধ করার ফের তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।আর জি করের ধর্ষণ ও খুনের মামলায় বুধবার শিয়ালদহ আদালতে হাজির করানো হয়েছিল অভিজিৎ এবং আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। এদিন তাঁদের আইনজীবীরা জামিনের আবেদন জানান। তবে তাঁদের বিরুদ্ধে তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনার তথ্য লোপাট-সহ সিবিআইয়ের করা একাধিক অভিযোগ রয়েছে। ফলে অবশ্য সন্দীপ-অভিজিৎ দুজনেরই জামিনের আর্জি খারিজ করে দেয় শিয়ালদহ আদালত। পাশাপাশি ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দুজনকে জেল হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক।









Related articles

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...

নির্ভয়াকাণ্ডের স্মৃতি উস্কে দিল্লিতে চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ

ভয়ানক! নির্ভয়াকাণ্ডের (Nirvaya Rape Case) পুনরাবৃত্তি। ফের রাজধানীতে (Delhi Incident) চলন্ত বাসের মধ্যে তরুণীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য...

IPL: আরসিবির বিরুদ্ধে হারেও টিকে নাইটদের প্লে অফের আশা, জানুন সমীকরণ

বড় রান করেও আরসিবির (RCB)কাছে হারতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে(KKR)। যা নাইটদের প্লে অফের স্বপ্নে বড় ধাক্কা। টানা...