Saturday, March 14, 2026

গ্যালারিতে ‘ গো ব্যাক’ স্লোগান, ঘরের মাঠে ম্যাচ হেরে কী বললেন লাল-হলুদ কোচ?

Date:

Share post:

আইএসএল-এ হারের হ্যাটট্রিক ইস্টবেঙ্গল এফসির। গতকাল যুবভারতীতে আইএসএল-এর প্রথম হোম ম্যাচ খেলতে নেমেছিল লাল-হলুদ। সেই ম্যাচে এফসি গোয়ার কাছে ২-৩ গোলে হারে ইস্টবেঙ্গল। এই হারের ফলে আইএসএল-এ টানা তিন ম্যাচে হার লাল-হলুদের। আর এরপরই গ্যালারিতে ওঠে গো ব্যাক কার্লোস স্লোগান। যদিও এই নিয়ে ভাবছেন না লাল-হলুদ কোচ কার্লোস কুয়াদ্রাত। বরং পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোর কথা বললেন তিনি।

ম্যাচ শেষে লাল-হলুদ কোচ বলেন, “ আমরা এমন একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি যখন কিছুই আমাদের পক্ষে যাচ্ছে না। ফুটবলে এমন হয়। বিশেষ করে ঘরের মাঠে হার মেনে নেওয়া কঠিন। আমাদের অন্তত এক পয়েন্ট পাওয়ার জন্যেও লড়াই করতে হচ্ছে। আমরা চেষ্টা করেছিলাম। ম্যাচের আগে যেভাবে পরিকল্পনা করেছিলাম তা কাজে আসেনি। শুরু থেকেই প্রতিপক্ষ আমাদের চাপে ফেলে দিয়েছিল। ২০ মিনিটের মধ্যে দুটো গোল খেয়ে গেলে পরিস্থিতি খুব কঠিন হয়ে যায়। আমরা গোলের সুযোগ তৈরি করতে পারছি না। তিনটে ম্যাচের কোনওটাতেই আমরা ভাল খেলতে পারিনি।”

এরপরই কুয়াদ্রাত বলেন,” আমাদের আরও পরিশ্রম করতে হবে। উন্নতি করতে হবে। খেলোয়াড়দের ছন্দে ফেরাতে হবে। দিয়ামানতাকোস, ক্রেসপো চোট সারিয়ে ফিরে এলে আশা করি আমরা ভাল খেলব। আমরা ভবিষ্যতের জন্য দল গড়ছি। আমাদের দলে অনেক তরুণ খেলোয়াড় রয়েছে। দীর্ঘমেয়াদী চুক্তিতে রয়েছে বিষ্ণু, সায়ন, আমনের মতো তরুণেরা। এই দল ভবিষ্যতের জন্য এবং ভবিষ্যতের কথা ভেবেই আমাদের আশাবাদী হতে হবে। আমরা সবাই এই পরিস্থিতিতে হতাশ। বুঝতে পারছি যে, সমর্থকেরা অসন্তুষ্ট। ওরা আবেগপ্রবণ, ওদের এই ক্ষোভ থাকা স্বাভাবিক। কিন্তু আমরা জানি যে সমর্থকেরা ক্লাবকে ভালবাসে এবং সব সময় ক্লাবকে সমর্থন করবে।”

আরও পড়ুন- চড় মারার অভিযোগ, মার্টিনেজকে নির্বাসিত করল ফিফা

spot_img

Related articles

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...