Saturday, May 16, 2026

ট্যাটুর মধ্যে স্থান পেয়েছে পাঁচ ছক্কা, নিজের ট্যাটু নিয়ে আর কী বললেন রিঙ্কু সিং

Date:

Share post:

নিজের সেই সেরা ইনিংস নিজের শরীরে রাখলেন কলকাতা নাইট রাইডার্সের তরুণ তারকা ক্রিকেটার রিঙ্কু সিং। দু’বছর আগে গুজরাত টাইটান্সের বোলার যশ দয়ালকে পাঁচটি ছক্কা মেরেছিলেন রিঙ্কু। সেই ইনিংসই-এর পাঁচটি ছক্কা এবার ট্যাটুতে স্থান পেল রিঙ্কুর। এদিন বিসিসিআই-এর সাক্ষাৎকারে এমনটাই বললেন তিনি।

রবিবার বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ সিরিজ শুরু করবে ভারতীয় দল। তার আগে বোর্ডের পোস্ট করা একটি ভিডিওতে নিজের ট্যাটুর নিয়ে রিঙ্কু বলেন, “আমি বার বার ঈশ্বরের পরিকল্পনার কথা বলতে থাকি। সেটা মাথায় রেখেই ট্যাটুর নকশা করিয়েছি। বেশ কয়েক সপ্তাহ হয়ে গেল। একটা বৃত্তের মধ্যে ‘গডস্ প্ল্যান’ কথাটা লেখা রয়েছে। সেই বৃত্তটা সূর্যের অনুকরণে তৈরি। আইপিএলে যে পাঁচটা ছয় মেরেছিলেন সেটা তুলে ধরতেই এই ট্যাটু করিয়েছে। ওই ঘটনা আমার জীবন বদলে দিয়েছিল। তাই ট্যাটুতে বিষয়টা রাখতে চেয়েছি।“

 

View this post on Instagram

 

A post shared by Team India (@indiancricketteam)

গত সেপ্টেম্বরে একটি ট্যাটুটি করিয়েছেন রিঙ্কু। একটি বৃত্তের মধ্যে লেখা ‘গডস্‌ প্ল্যান’ বা ঈশ্বরের পরিকল্পনা। সেই বৃত্তের চারপাশে সূর্যের রশ্মির মতো রেখা ছড়িয়ে রয়েছে। তার মধ্যে পাঁচটি রেখার শেষ প্রান্তে ছোট করে বৃত্ত আঁকা রয়েছে। সেই পাঁচ দিকেই পাঁচটি ছয় মেরেছিলেন রিঙ্কু।

আরও পড়ুন- ভারতের বিরুদ্ধে নামার আগে পন্থকে ভয় অজি ক্রিকেটারদের, কিন্তু কেন ?


Related articles

SIR-এ নাম বাদ পড়লে খারিজ হবে জাতি শংসাপত্র! জারি নির্দেশিকা

রাজ্যের ক্ষমতায় আসার পর একের পর এক আগের প্রশাসনের নিয়ম বদলের পথে বর্তমান রাজ্য সরকার। সেই পথে এবার...

ভোট পরবর্তী হিংসা: ছাড় পেলেন না পদকজয়ী স্বপ্না, পুড়ে ছাই বাড়ি

বিজেপি নেতৃত্ব দাবি করছেন তাঁদের কেউ সন্ত্রাসের সঙ্গে যুক্ত থাকলে তাকে দল থেকে বহিষ্কার পর্যন্ত করা হবে। সেই...

প্রচারে হিংসা ছড়ানোর অভিযোগ: FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

বিধানসভা নির্বাচনের প্রচারে বাংলায় যেভাবে হিংসায় প্ররোচনার অভিযোগ বারবার উঠেছে, তাতে শাসক ও প্রধান বিরোধী কোনও দলই পিছিয়ে...

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...