Wednesday, June 24, 2026

ষষ্ঠীর সকালে ‘বহুরূপী’ ম্যাজিক,সকাল সাড়ে নটার মধ্যে ১৪হাজার টিকিট বিক্রি!

Date:

Share post:

বাংলা ইন্ডাস্ট্রির পুজোর ছবি (Durga Puja festival Movie) মুক্তিতে বাজিমাত নন্দিতা-শিবপ্রসাদ ‘বহুরূপী’ (Bahurupi)। তারকাখচিত প্রিমিয়ারে জমজমাট নতুন বাংলা ছবি। আবির চট্টোপাধ্যায়- শিবপ্রসাদ মুখোপাধ্যায় অনস্ক্রিন টক্কর মাতিয়েছে দর্শককে। মুগ্ধ কৌশিক গঙ্গোপাধ্যায় থেকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়রা (Prosenjit Chatterjee)।পঞ্চমীর ভোরে টিম ‘বহুরূপী’র জন্য পুজো দিতে দক্ষিণেশ্বরে গিয়েছিলেন জিনিয়া সেন। সন্ধ্যার প্রিমিয়ারে সকলের মুখেই অভিনেতা ‘শিবুর’ জয়গান। ষষ্ঠীর সকাল হতেই দেখা গেল হ্যাং করছে বুক মাই শো (BMS)। সকাল সাড়ে ৯টার মধ্যে বিক্রি ১৪ হাজার টিকিট! স্যোশাল মিডিয়ায় ছবি পোস্ট করে ধন্যবাদ জানালেন পরিচালক-অভিনেতা।

চেনা পথে হেঁটে সাফল্য মুঠোয় ধরা নন্দিতা-শিবপ্রসাদ হঠাৎ রহস্য-রোমাঞ্চে মন দিয়েছেন। রক্তবীজের পর ‘বহুরূপী’ নিয়ে প্রচুর চ্যালেঞ্জ ছিল। ছবি করতে করতে দুর্ঘটনা-সহ অনেক ঘাত-প্রতিঘাতের মধ্যে দিয়ে যেতে হয়েছে শিবপ্রসাদকে। এই নিয়ে পর পর দু’বছর দুর্গা পুজোতে (Durga Puja festival Movie) ছবি উপহার দিচ্ছে উইন্ডোজ় প্রযোজনা সংস্থা। ময়ূরকণ্ঠী নীল পাঞ্জাবি আর ধুতিতে সেজে প্রিমিয়ার প্রেক্ষাগৃহে পা দিতেই ক্যামেরার ফ্ল্যাশ দুর্ধর্ষ ব্যাঙ্ক ডাকাত ‘বিক্রম’-এর দিকে। ‘বহুরূপী’রা সাজ-সজ্জায় ভীষণ রঙিন। তাই শিবপ্রসাদ, নন্দিতা রায়, কৌশানী মুখোপাধ্যায়, ঋতাভরী চক্রবর্তী, আবীর চট্টোপাধ্যায় গাঢ় রঙে রঙিন। তবে সাদা সাজে চমক দিলেন “বুম্বা দা”। দুদিনের হিসেবে ‘শাস্ত্রী’ মিঠুন (Mithun Chakraborty) আর অভিনেতা দেবের (Dev) ‘টেক্কা’কে পিছনে ফেলে ধরাছোঁয়ার বাইরে ‘বহুরূপী’র সফর!

 

Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...