Saturday, June 20, 2026

মায়ের বিদায় বেলায় গান গাইলেন মমতা! কুণালের শেয়ার করা সেই গান শুনেছেন?

Date:

Share post:

বিগত বছরগুলিতে মহালয়ার দিন নিজের অ্যালবাম( Album) প্রকাশ করেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। গত কয়েক বছরে এটাই হয়ে আসছে। এই বছরও নিজের কথা ও সুরে পুজোর গানের অ্যালবাম ‘অঞ্জলি'( Anjali) প্রকাশ করেছিলেন মমতা। এবার মায়ের বিদায় বেলায় গান বিজয়া দশমীর শুভেচ্ছা জানালেন তৃণমূল সুপ্রিমো।

রবিবার সামাজিক মাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করেন তৃণমূল কংগ্রেস নেতা তথা প্রাক্তণ সাংসদ কুণাল ঘোষ (Kunal Ghosh)। তিনি জানান যে নিজের কণ্ঠে গান গেয়ে বিজয়ার শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মাত্র ২৫ সেকেন্ডের এই ভিডিওতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে শোনা গিয়েছে, ‘শুভ বিজয়ায় সবাইকে তুমি ভালো রেখো মা গো! আবার এসো, আবার এসো, আবার এসো মা গো।’ এবং ভিডিও শেষে দেখানো হয়েছে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তা। তাতে লেখা আছে, ‘সকলকে জানাই শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা।’

তৃণমূল নেতা কুণাল ঘোষের এক্স হেডেলে শেয়ার করা ভিডিওটি রবিবার সকালে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ফেসবুকের ওয়ালে শেয়ার করেন। গানের গলা মুখ্যমন্ত্রীর স্বয়ং সে বিষয়ে নেট নাগরিকরা ধারণা করলে, এই বিষয় নিয়ে মমতা নিজে কিছু জাননি। তবে পরে বিষয়টি পরিষ্কার করেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।

আরও পড়ুন- CPM সর্বত্র আমার ভূত দেখে: কিঞ্জলকে জড়িয়ে মন্তব্যে পাল্টা মোক্ষম খোঁচা কুণালের

 

Related articles

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...