Wednesday, June 24, 2026

আন্তর্জাতিক ফুটবলে রোনাল্ডোর হ্যাটট্রিকের রেকর্ড ছুঁয়ে ফেললেন মেসি

Date:

Share post:

আন্তর্জাতিক ফুটবলে ১০ম হ্যাটট্রিক করলেন মেসি। এর মধ্য দিয়ে রোনাল্ডোর রেকর্ড ছুঁয়ে ফেললেন আর্জেন্টাইন কিংবদন্তি। ২০২১ সালে লুক্সেমবার্গের বিপক্ষে পর্তুগালের ৫-০ গোলের জয়ে দেশের জার্সিতে ১০ম হ্যাটট্রিক করেছিলেন রোনাল্ডো। ছেলেদের আন্তর্জাতিক ফুটবলে সেটা ছিল প্রথম খেলোয়াড় হিসেবে ১০টি হ্যাটট্রিকের নজির।

আন্তর্জাতিক ফুটবলে ১৩৩ গোল নিয়ে শীর্ষে পর্তুগাল কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনাল্ডো। বলিভিয়ার বিপক্ষে আজ হ্যাটট্রিক করে আর্জেন্টিনার হয়ে নিজের গোলসংখ্যা ১১২-তে নিয়ে গেলেন লিওনেল মেসি। ১৮৯ ম্যাচে মেসির গোলসংখ্যা ১১২। রোনাল্ডো ১৩৩ গোল করতে খেলেছেন ২১৬ ম্যাচ। ১৪৮ ম্যাচে ১০৮ গোল নিয়ে তৃতীয় ইরানের সাবেক ফরোয়ার্ড আলী দাইয়ি।
ক্লাব ও দেশের হয়ে মোট ৫৮টি হ্যাটট্রিক মেসির। এখনও খেলে যাওয়া ফুটবলারদের মধ্যে এটি দ্বিতীয় সর্বোচ্চ। ৬৬ হ্যাটট্রিক নিয়ে এই তালিকার শীর্ষে রোনাল্ডো।
পেশাদার ফুটবলে ১০০–এর বেশি হ্যাটট্রিক রয়েছে তিন ফুটবলারের—জার্মানির আরউইন হেলমশেন (১৪১‍+), অস্ট্রিয়া ও চেক প্রজাতন্ত্রের হয়ে খেলা জোসেফ বাইকান (১০১‍+) ও হাঙ্গেরির ফেরেঙ্ক ডিক (১০০‍+)।

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে প্রথম খেলোয়াড় হিসেবে ৩টি হ্যাটট্রিক করলেন মেসি। ২টি হ্যাটট্রিক করেছেন বলিভিয়ার বিপক্ষে, ১টি ইকুয়েডরের বিপক্ষে।









 

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...