Monday, April 27, 2026

কৃষ্ণনগরে ছাত্রীর রহস্যমৃত্যুতে হাইকোর্টের দ্বারস্থ পরিবার!

Date:

Share post:

প্রেমিকের হাতেই খুন নাকি অন্য কোন কারণে মৃত্যু? ধর্ষণ-খুন নাকি আত্মহত্যা? বুধবার কৃষ্ণনগরে (Krishnanagar student rape case) পুজো প্যান্ডেলের মধ্যে নাবালিকা পড়ুয়ার মৃতদেহ উদ্ধারের পর থেকেই রহস্য বাড়ছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রেমিক রাহুল বসুকে (Rahul Basu) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার কল্যাণীর জেএনএম মেডিক্যাল কলেজে (JNM Medical College and Hospital) নির্যাতিতার ময়নাতদন্ত হবে। ম্যাজিস্ট্রেট এবং পরিবারের উপস্থিতিতেই ময়নাতদন্ত প্রক্রিয়া চায় পুলিশ। কিন্তু তাতেও ভরসা করতে পারছে না নাবালিকার পরিবার। বাড়ির মেয়ের মৃত্যু রহস্যের কিনারায় এবার সিবিআই (CBI) তদন্তের দাবি নিয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High court) দ্বারস্থ হতে চলেছে তাঁরা।

দ্বাদশ শ্রেণীর ছাত্রীর মা এবং দাদুর অভিযোগের ভিত্তিতে তাঁর প্রেমিককে বুধবারে গ্রেফতার করে পুলিশ। কিন্তু রহস্য বাড়ায় মৃতার সোশ্যাল মিডিয়া স্ট্যাটাস। যেখানে আত্মহত্যার ইঙ্গিত মেলে। কিন্তু নির্যাতিতা নিজে সেটি লিখেছিলেন নাকি অন্য কেউ তাঁর পাসওয়ার্ড ব্যবহার করে ঘটনার মোড় অন্যদিকে ঘোরাতে চেয়ে এই পোস্ট করেছেন তা স্পষ্ট নয়। শীত ও রাহুল জানাচ্ছেন মঙ্গলবার সারাদিন তাঁর সঙ্গে বান্ধবীর দেখায় হয়নি। এর পাশাপাশি কিছুদিন ধরে টাকা চাওয়া নিয়ে দুজনের মধ্যে বিবাদ চলছিল বলেও জানা যাচ্ছে। আজই ঘটনাস্থলে যাচ্ছে রাজ্য পুলিশের সিআইডি। যদিও মৃতার মায়ের দাবি, পুলিশ এক জনকে গ্রেফতার করেছে। কিন্তু এটা এক জনের কাজ হতে পারে না। বাকিদের ব্যাপারে পুলিশের কোন উৎসাহ নেই কেন?” তাঁর অভিযোগ, পুলিশ একাধিক কাগজে সই করার জন্য চাপ দিয়েছে। এমনকি কাগজ না পড়িয়েই সই করানোর চেষ্টার অভিযোগ তুলেছেন তিনি।পুলিশ সুপার অমরনাথ কে বলেছিলেন, ‘‘তরুণীর মৃত্যুর নেপথ্যে ধর্ষণ না কি আত্মহত্যা, তা খতিয়ে দেখা হচ্ছে। পরিবার ইতিমধ্যে অভিযোগ জমা দিয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। নির্যাতিতার মায়ের অভিযোগের ভিত্তিতে উপযুক্ত ধারা যুক্ত করে আমরা তদন্ত করছি। তদন্ত চলাকালীন যা তথ্যপ্রমাণ পাওয়া যাবে, সেগুলি তদন্তে সাক্ষ্য হিসেবে যুক্ত করা হবে।’’

 

Related articles

বিজেপি-র ‘মানি পাওয়ার’ রুখতে মমতার হাত শক্ত করার ডাক, চন্দ্রিমার সমর্থনে সুর চড়ালেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী

বাংলার ভোটযুদ্ধে এবার তৃণমূলের পক্ষে ব্যাট ধরলেন পড়শি রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। রবিবার দমদম (উত্তর) বিধানসভা কেন্দ্রের প্রার্থী...

ভবানীপুরে বহিরাগত কাদের মদতে: পদযাত্রা থেকে জনসংযোগে সতর্ক করলেন মমতা

বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল প্রায় প্রতিদিনই চলছে। দ্বিতীয় দফার নির্বাচনে কমিশনের সবথেকে বড় টার্গেট...

IPL: ব্যাটিং ব্যর্থতা, বিতর্ক শেষে সুপার জয়, টিকে থাকল নাইটদের প্লে অফের আশা

আইপিএলে(IPL) জয়ের ধারা অব্যাহত রাখল কেকেআর(KKR)। সুপার ওভারে লখনউ সুপার জায়ান্টসকে(LSG) হারাল নাইট ব্রিগেড। ব্যাটিং, ব্যর্থতা বিতর্ক পেরিয়ে...

তালিকায় অনুপ্রবেশকারী কারা: কমিশন খোঁজ দিতে না পারলেও ডেডলাইন বাঁধলেন মোদি!

বাংলার এসআইআর করা হচ্ছে রাজ্যের অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে বের করার জন্য। অথচ নির্বাচনের প্রথম দফা শেষ হয়ে যাওয়ার...