Tuesday, June 23, 2026

বেআইনি আর্থিক লেনদেনের মামলায় জামিন পেলেন দিল্লির প্রাক্তন মন্ত্রী সত্যেন্দ্র জৈন

Date:

Share post:

বেআইনি আর্থিক লেনদেনের মামলায় ধৃত দিল্লির প্রাক্তন মন্ত্রী তথা আম আদমি পার্টির নেতা সত্যেন্দ্র জৈনের জামিন মঞ্জুর করল দিল্লি হাইকোর্ট।তিনি এই মামলায় ইডির হাতে দু’বছর আগে  গ্রেফতার হয়েছিলেন।জামিন দেওয়ার সময় হাই কোর্ট জানিয়েছে, অভিযুক্ত দীর্ঘ দিন জেলবন্দি রয়েছেন। সম্প্রতি আপ নেতা মণীশ সিসৌদিয়ার জামিন মঞ্জুর করে সুপ্রিম কোর্ট। সেই রায়কে উল্লেখ করেছে হাই কোর্ট। যে কোনও অভিযুক্তের দ্রুত বিচার পাওয়া মৌলিক অধিকার বলে জানিয়েছেন বিচারপতি।

আর্থিক তছরুপ মামলায় ২০২২ সালে সত্যেন্দ্র জৈনকে গ্রেফতার করে ইডি। অভিযোগ, মন্ত্রী পদে থাকাকালীন নিজের ক্ষমতার অপব্যবহার করে বেআইনি টাকায় জমি কিনেছিলেন তিনি। তিহাড় জেলে বন্দি থাকার পর অসুস্থ হয়ে পড়েন দিল্লির প্রাক্তন মন্ত্রী।কয়েক মাস আগে জেল কর্তৃপক্ষকে জানিয়েছিলেন, তিনি একাকিত্বে ভুগছেন। মানসিক অবসাদ ঘিরে ধরেছে তাঁকে।জ্ঞান হারিয়ে তিহাড় জেলের শৌচালয়ে পড়ে যান দিল্লির প্রাক্তন স্বাস্থ্য এবং কারামন্ত্রী। তার পর তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। সেই সঙ্গে সুপ্রিম কোর্টে অসুস্থতার কারণ দেখিয়ে জামিনের আবেদন করেন সত্যেন্দ্র। শীর্ষ আদালত অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে।

গত বছর মে মাসে জামিন পেয়ে তিহাড় জেলের বাইরে আসেন আপ নেতা। তার পর থেকে তাঁর চিকিৎসা চলছে বলেই আদালতে দাবি করা হয়েছিল সত্যেন্দ্রের আইনজীবীর তরফে। একাধিক বার সত্যেন্দ্রের অন্তর্বর্তিকালীন জামিনের সময়সীমা বাড়ানো হয়েছিল। তবে চলতি বছর মার্চ মাসে সুপ্রিম কোর্টের নির্দেশেই আবারও জেলে ফিরতে হয়েছিল সত্যেন্দ্রকে। শেষ পর্যন্ত জামিন পেলেন তিনি।









Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...