Friday, June 26, 2026

BreakFast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) আইএসএল-এ টানা পাঁচ ম্যাচে হার। এমন অবস্থায় আজ ফের মাঠে নামছে ইস্টবেঙ্গল এফসি। অ্যাওয়ে ম্যাচে তাদের প্রতিপক্ষ ওড়িশা এফসি। সদ্য দলের দায়িত্ব নিয়েছেন নতুন কোচ অস্কার ব্রুজো।ম্যাচের আগে পাঁচ ম্যাচের হার ভুলে সামনে এগিয়ে যাওয়ার কথাই বললেন অস্কার ব্রুজো।

২) আইএসএল-এর ম্যাচে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে এক গোলে এগিয়ে থেকেও, ২-১ গোলে হারে মহামেডান স্পোর্টিং ক্লাব। জেতা ম্যাচ হাতছাড়া হয় সাদা-কালো ব্রিগেডের। আর এই হারে হতাশ মহামেডান কোচ আন্দ্রে চেরনিশভ। ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে রেফারিং নিয়ে ক্ষোভ উগরে দিলেন তিনি। জনালেন, নায্য পেনাল্টি থেকে বঞ্চিত হতে হয়েছে তাদের।

৩) ব্যাট হাতে সফল হলেও ফিটনেস নিয়ে সমস্যা ছিল সরফরাজ খানের। আর সেখানে তাকে সাহায্য করতে আসরে নেমেছেন ভারতীয় উইকেটরক্ষক ঋষভ পন্থ। সরফরাজের ওজন যাতে ঠিক থাকে সে জন্য উদ্যোগ নিয়েছেন ঋষভ পন্থ।তিনি ঠিক করে দেন রাঁধুনি। এমনটাই জানালেন টিম ইন্ডিয়ার আরেক ক্রিকেটার সূর্যকুমার যাদব।

 

৪) আনন্দে নিজের হাতে ট্যাটু করেছিলেন সদ্যোজাত মেয়ের নাম। কিন্তু তার পর জানলেন সেই মেয়ের বাবা তিনি নন। শুনে অবাক হচ্ছেন, হ্যাঁ ঠিকই শুনছেন। এমনটাই ঘটেছে ব্রাজিলের ফুটবলার ভিনিসিয়াস তোবিয়াসের সঙ্গে। যা ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

৫) মহম্মদ শামি কি ফিট? তিনি কি খেলতে পারবেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ? এই প্রশ্নই ঘুরে ফিরে বেড়াচ্ছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। আর এই নিয়ে এবার মুখ খুললেন শামি নিজেই। জানালেন, তাঁর চোটে এখন আর কোন ব্যথা নেই। নিজের ১০০ শতাংশ দিয়ে বল করেছি।

 

Related articles

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...