Saturday, June 20, 2026

ফের বাড়ছে মেট্রোয় আত্মহত্যার প্রবণতা, বুধেও ব্যাহত পরিষেবা

Date:

Share post:

কলকাতা মেট্রোর ব্লু লাইনে (Blue Line) ফের বাড়ছে আত্মহত্যার প্রবণতা। দিনের ব্যস্ত সময়ে দশদিনে ফের এক আত্মহত্যার ঘটনায় মৃত্যু হল এক মহিলার। পরিষেবা দ্রুত স্বাভাবিক করার চেষ্টা করলেও অফিস টাইমে আত্মহত্যা বন্ধ করতে যে মেট্রো (Kolkata Metro) কর্তৃপক্ষ এখনও ব্যর্থ তা আরেকবার প্রমাণিত হল।

বুধবার চাঁদনি চক (Chandni Chowk) মেট্রো স্টেশনে সন্তানকে নিয়ে স্কুল থেকে ফেরার পথে আত্মহত্যা করেন এক মহিলা। বেশ কিছু স্কুল পড়ুয়া ও তাদের অভিভাবকদের সামনে চোখের পলকে এই দুর্ঘটনা ঘটে যাওয়ায় অনেকেই অসুস্থও হয়ে পড়েন। অন্যদিকে মেট্রো আচমকা বন্ধ হয়ে যাওয়ায় মেট্রোর ভিতরে আটকে পড়েন যাত্রীরা।

প্রায় এক ঘণ্টা পরিষেবা বন্ধ থাকে ময়দান থেকে গিরীশ পার্ক পর্যন্ত তবে ময়দান থেকে কবি সুভাষ পর্যন্ত পরিষেবা স্বাভাবিক রাখা হয়। পরে সম্পূর্ণ পরিষেবাই স্বাভাবিক হয়। তবে সব স্টেশনে নজরদারির অভাব এখনও চোখে পড়ছে আটদিনে দুই আত্মহত্যার ঘটনায়।

Related articles

জয়ের পরেই আরও বড় সুখবর দিলেন আনসেলোত্তি, ব্রাজিলকে নিয়ে থাকছে চিন্তার কারণও

বিশ্বকাপের(FIFA World Cup)  দ্বিতীয় ম্যাচে জয়ে ফিরল ব্রাজিল (Brazil )।হাইতিকে ৩-০ গোলে হারিয়ে দিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ব্রাজিলের...

সই-জাল তদন্তে শোভনদেবের বাসভবনে সিআইডি 

বিধানসভায় সই-জাল কাণ্ডের তদন্তে এবার বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের (TMC MLA Sovandeb Chattopadhyay) বাড়িতে সিআইডি...

সোনা রুপোর দামে বড় পতন! শনিবার নতুন দাম দেখে নিন এক নজরে

সপ্তাহের শেষে গয়না কেনাতে বড় স্বস্তি। এক ধাক্কায় বেশ খানিকটা কমল সোনা রুপোর দাম। আপনি যদি এই সময়ে...

চারধাম যাত্রা রেকর্ড মৃত্যু, চিন্তা বাড়ছে উত্তরাখণ্ড প্রশাসনের

গত এপ্রিল থেকে উত্তরাখণ্ডে চারধাম যাত্রা(Char Dham Yatra) শুরু হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত পুণ্যার্থীর সংখ্যা ছাড়িয়েছে ৩৭ লক্ষ। কিন্তু...