Thursday, June 25, 2026

সামনে এল কাশ্মীরে শ্রমিক ক্যাম্পে হামলার CCTV ফুটেজ,২ বিদেশি জঙ্গির ছবি প্রকাশ্যে

Date:

Share post:

রবিবার রক্তাক্ত হয়েছিল ভূস্বর্গ। আর জম্মু ও কাশ্মীরে গান্দেরবালে সেই হামলার (Attack) আগের মুহূর্তের সিসিটিভি ফুটেজ (যদিও ভিডিও-র সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ)এবার প্রকাশ্যে আসলো। যেখানে দুই জঙ্গিকে (Terrorist) শ্রমিকদের ক্যাম্পের ভিতর হাতে অত্যাধুনিক অস্ত্র নিয়ে প্রবেশ করতে দেখা গিয়েছে। ক্যাম্পের ভিতরে লাগানো  সিসিটিভি ক্যামেরার (CCTV Camera) ফুটেজ থেকে এই ঘটনার ছবি সামনে এসেছে। বুধবার জম্মু ও কাশ্মীর পুলিশ (Jammu & Kashmir Police) এই জঙ্গি হামলা ঘটনায় জড়িত দুই বিদেশি জঙ্গির (Foreign Terrorist)  ছবি প্রকাশ করেছেন।

গত রবিবার কাশ্মীরের গান্দেরবালে (Ganderbal) একটি শ্রমিক ক্যাম্পে হামলা চালায় জঙ্গিরা। এই হামলায় ৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও বহু মানুষ আহত হন। পুলিশ এর আগে বলেছিল যে সন্ধ্যায় দুই বিদেশি জঙ্গি শ্রমিকদের ক্যাম্পে প্রবেশ করে এবং তাদের উপর নির্বিচারে গুলি চালিয়েছে। গান্দেরবালের গগনগির এলাকায় ক্যাম্পের ভিতরে লাগানো সিসিটিভি ক্যামেরার ফুটেজ থেকে এবার তা পরিষ্কার হয়ে গেল।

এদিকে সন্ত্রাসবাদী হামলার ঘটনায় তদন্তকারী দল ইতিমধ্যেই ৪০ জনেরও বেশি জনকে জিজ্ঞাসাবাদ করেছে। একজন ঊর্ধ্বতন কর্মকর্তার নেতৃত্বে একটি এনআইএ (AIA) দল ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ সূত্র সংগ্রহ করা হয়েছে বলে জানা গিয়েছে।

ই রক্তাক্ত ঘটনার পর আহতদের কানগান সাবডিস্ট্রিক্ট হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে বলে সূত্র মারফত জানা গেছে। যেই এলাকায় এই জঙ্গি হামলার ঘটনা ঘটেছিল সেটি গভীর জঙ্গল এলাকায় অবস্থিত। তবে নিরাপত্তা বাহিনী দ্রুত সেখানে পৌঁছে সেই জায়গাটি ঘিরে ফেলে।








 

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...