Sunday, February 1, 2026

‘কেরিয়ারের সবচেয়ে খারাপ শটটা খেলে আউট’, বিরাট আউট হতেই মন্তব্য মঞ্জরেকরের

Date:

Share post:

পুণেতে চলছে ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট। ম্যাচের দ্বিতীয় দিন শেষ হয়ে যায় ভারতের প্রথম ইনিংস। কিউইদের ২৫৯ রানের জবাবে মাত্র ১৫৬ রান করে টিম ইন্ডিয়া। প্রথম ইনিংসে ব্যর্থ ভারতের ব্যাটিং অর্ডার। রান পাননি রোহিত শর্মা-বিরাট কোহলিরা। প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে রান পেলেও, এদিন মাত্র ১ রান করলেন বিরাট। খারাপ শট খেলে আউট হন তিনি। আর এরপরই বিরাটকে নিয়ে শুড়ু হয়েছে সমালোচনা। বিরাটের শটের কড়া ভাষায় মন্তব্য করেছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর।

 

প্রথম ইনিংসে কঠিন পরিস্থিতি থেকে দলকে টেনে তোলার দায়িত্ব ছিল বিরাটের কাঁধেই। কিন্তু খারাপ শট খেলে মাত্র ১ রান করে আউট হন কোহলি। ফর্মে থাকা মিচেল স্যান্টনারের ফুলটস বলে হাঁটু মুড়ে শট মারতে যান বিরাট। সেই বল ব্যাটে না লেগে আছড়ে পড়ে উইকেটে। আর এই আউটের পরেই শুরু হয় সমালোচনা। এই আউট দেখে সঞ্জয় মঞ্জরেকর বলেন, “হায় রে! বিরাট নিজেও জানে যে ও নিজের কেরিয়ারের সবচেয়ে খারাপ শটটা খেলে আউট হয়েছে। ওর জন্য খুব খারাপ লাগছে। কারণ বিরাট সবসময়ে রান করার খিদে নিয়ে ক্রিজে আসে।“

গত বছর জুলাই মাসে শেষবার টেস্টে শতরান করেছিলেন বিরাট। তারপর থেকে কয়েকটা ভালো ইনিংস এসেছে কোহলির ব্যাট থেকে। চলতি নিউজিল্যান্ড সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে রান না পেলেও, দ্বিতীয় ইনিংসে অবশ্য ৭০ রান করেছিলেন। কিন্তু পুণে টেস্টে ফের ব্যর্থতা কিং কোহলি।

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস


spot_img

Related articles

কোচ ব্যারেটোর রণকৌশলে বেঙ্গল সুপার লিগ খেতাব জিতল হাওড়া-হুগলি ওয়ারিয়র্স

রয়্যাল সিটিকে ৩-২ গোলে হারিয়ে শ্রাচি  আয়োজিত বেঙ্গল সুপার লিগ(Bengal Super League )খেতাব জিতল হাওড়া-হুগলি ওয়ারিয়র্স(Howrah Hooghly Warriors)...

পাক বধ করে যুব বিশ্বরকাপের সেমিতে ভারত, বৈভবদের ব্যাটিং নিয়ে থাকল উদ্বেগও

পাকিস্তানকে ৫৮ রানে হারিয়ে আইসিসি যুব বিশ্বকাপের সেমিফাইনালে ভারত(India)। ম্যাচ শেষ হওয়ার জন্য অপেক্ষা করতে হল না। ৩৩.৩...

১৭ বছর পূর্তি স্পাইন রিসার্চ ফাউন্ডেশনের মেরুদণ্ড বিকৃতি শনাক্তকরণে বড় উদ্যোগ

কিশোরদের মেরুদণ্ড বিকৃতি শনাক্তকরণে বড় ভূমিকা নিল কলকাতার SRF-এর UPRIGHT 2026 কর্মসূচি। ১৭ বছর পূর্তি এই অনুষ্ঠান রবিবার...

T20 WC: ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট, আইসিসির শাস্তির মুখে পড়বে পাকিস্তান?

টি২০ বিশ্বকাপে (T20 World Cup)ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট পাকিস্তানের (Pakistan)। বিশ্বকাপে অংশ নিলেও ভারতের বিরুদ্ধে ম্যাচ না খেলার...